ডেস্ক রিপোর্ট : জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, ভালো নেই করোনায় কর্মহীন পরিবারের কয়েক কোটি মানুষ। তাই, সরকারিভাবে পরিবার প্রতি মাসে ১০ হাজার টাকা সহায়তা দেয়া জরুরি হয়ে পড়েছে। অর্থ সংকটে দিশেহারা মানুষের হাহাকার কমাতে হবে।
আজ এক বিবৃতিতে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, বিভিন্ন গবেষণা সংস্থার রিপোর্ট অনুযায়ী করোনাকালে নতুন করে প্রায় আড়াই কোটি মানুষের জীবনযাত্রা দারিদ্রসীমার নিচে নেমে গেছে। আগে থেকেই আরো অন্তত সাড়ে তিন কোটি মানুষের বসবাস দারিদ্রসীমার নিচে। একটি নির্বাচনী এলাকার বার্ষিক সরকারি সহায়তা বিশ্লেষণে দেখা গেছে, ৩ লাখ ৩৩ হাজার ১৬৬ জন জনসংখ্যা অধ্যুষিত এলাকায় শতকরা ৩৩ ভাগ সরকারী হিসেবে দরিদ্র। তাদের সংখ্যা ১ লাখ ৯ হাজার ৯৪৫ জন। সেখানে ২০২০-২০২১ অর্থবছরে নগদ অর্থ সহায়তা দেয়া হয়েছে ১ কোটি ১৯ লাখ ৪২ হাজার ৭০ টাকা। খাদ্য শস্য বিতরণ করা হয়েছে ৮৮ লাখ ৯৯ হাজার ৬৭৯ টাকার। এছাড়া শিশু খাদ্য ও পশু খাদ্য বিতরণ করা হয়েছে। সর্বমোট বরাদ্দ হয়েছে ২ কোটি ১০ লাখ ৪১ হাজার ৭৪৯ টাকা। এই হিসেবে বছরে জনপ্রতি বরাদ্দ ১৯১ টাকা আর প্রতি মাসে জনপ্রতি বরাদ্দ মাত্র ১৬ টাকা। মাসে মাত্র ১৬ টাকা সরকারি সহায়তায় কীভাবে একজন দরিদ্র মানুষের জীবন বাঁচে?
বিবৃতিতে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের আরো বলেন, যাদের টাকায় প্রায় সাড়ে ৬ লাখ কোটি টাকার বাজেট পাশ হয়েছে সংসদে, তাদের অবস্থা শোচনীয়। তাই পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত, পরিবার প্রতি মাসে ১০ হাজার টাকা অর্থসহায়তা দিতে সরকারের প্রতি দাবি জানাচ্ছি। স্বচ্ছভাবে ২ কোটি পরিবারের মধ্যে এই অর্থ বন্টন করলে দরিদ্র পরিবারগুলো উপকৃত হবে। এতে দেশের প্রতি মাসে খরচ হবে মাত্র ২০ হাজার কোটি টাকা।
ডেস্ক রিপোর্ট: সরকারি চাকরিতে অযৌক্তিকভাবে ভাইভা নম্বর বৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ যুব ফ্রন্ট।মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) এক বিবৃতিতে সংগঠনের আহ্বায়ক রাশেদ শাহরিয়ার এই দাবি জানান। ...
স্টাফ রিপোর্টার: প্রতারণার মামলায় জামিন পেয়ে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন বিদিশা সিদ্দিক। তিনি প্রয়াত সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ফেসবুকে সুইসাইড নোট দেখে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক নেতা ও জাতীয় পিপলস অ্যাকশন (এনপিএ)-এর কেন্দ্রীয় সদস্য মেঘমল্লার বসুকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করেছেন শিবিরের কেন্দ্ ...
স্টাফ রিপোর্টার: জাতীয় পার্টির মহাসচিব, সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা এবিএম রুহুল আমিন হাওলাদার উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন।রোববার (৬ সেপ্টেম্বর ২০২৬) সকাল ৮টা ২৫ ...
সব মন্তব্য
No Comments