ডেস্করিপোর্ট: টি-২০ নারী এশিয়া কাপের সেমিফাইনালে খেলতে হলে বাংলাদেশ নারী দলের সামনে লক্ষ্য ছিল বড় ব্যবধানে মালয়েশিয়াকে হারানো। ব্যাটারদের দাপুটে পারফরম্যান্স এবং সেই সঙ্গে বলহাতে বোলারদের দারুণ পারফরম্যান্স সব মিলিয়ে এক চমৎকার জয় উপহার দিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।
বুধবার (২৪ জুলাই) শ্রীলঙ্কার ডাম্বুলায় টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ দল।নির্ধারিত ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ১৯১ রান সংগ্রহ করে অধিনায়ক নিগার সুলতানার দল, যা এশিয়া কাপে বাংলাদেশ নারী ক্রিকেট দলের সর্বোচ্চ স্কোর।
জবাবে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে মাত্র ৭৭ রান সংগ্রহ করতে পারে মালয়েশিয়ার নারী দল।ফলাফল বাংলাদেশ ১১৪ রানের বিশাল ব্যবধানে জয়ী।
এই জয়ে টুর্নামেন্টের সেমিফাইনালে উঠে গেছে বাংলাদেশ। সেমি ফাইনালে বাংলাদেশের প্রতি পক্ষভারত।
শুক্রবার ( ২৬ জুলাই) প্রথম সেমিফাইনালে ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। একই দিনে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে শ্রীলংকা ও পাকিস্তান।
নারী এশিয়া কাপের আগের আট আসরে ভারত সাতবার ও বাংলাদেশ একবার শিরোপা জিততে পেরেছে।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ২০ ওভারে ১৯১/২ (দিলারা ৩৩, মুর্শিদা ৮০, নিগার ৬২*, রুমানা ৬*; হান্টার ১/২৭, মাহিরাহ ১/৩৫)।
মালয়েশিয়া: ২০ ওভারে ৭৭/৮ (হান্টার ২০, মাহিরাহ ১৫; নাহিদা ২/১৩, রিতু ১/২, স্বর্ণা ১/৭, রাবেয়া ১/১০, সাবিকুন ১/১৭, জাহানারা ১/২০)।
ফল: বাংলাদেশ ১১৪ রানেজয়ী।
ম্যাচসেরা: মুর্শিদাখাতুন।
স্টাফ রিপোর্টার: অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলেছেন লিওনেল মেসি। ২০২৬ বিশ্বকাপে স্পেনের কাছে ১-০ গোলে হেরে আর্জেন্টিনার বিদায়ের পর ৩৯ বছর বয়সে জাতীয় দল থেকে অব ...
স্টাফ রিপোর্টার: শেষ হলো ব্যালন ডি’অরের মনোনয়ন ঘোষণা। আর তালিকা প্রকাশের সঙ্গে সঙ্গেই আলোচনার কেন্দ্রে লিওনেল মেসি। ২০২৩ সালে সর্বশেষ এই পুরস্কার জেতা আর্জেন্টাইন মহাতারকা দুই বছর পর আবারও জায়গা কর ...
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উপজেলা পর্যায়ের দুই দিনব্যাপী বাছাই পর্ব। রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় ...
স্টাফ রিপোর্টার: মহিলা এশিয়া কাপ ২০২৬ এর গ্রুপ পর্বের হাই-ভোল্টেজ ম্যাচে লজ্জার রেকর্ড গড়ল পাকিস্তান। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার ভারতের বিপক্ষে মাত্র ৫৫ রানে অল আউট হয়ে গেছে ফা ...
সব মন্তব্য
No Comments