স্টাফ রিপোটার: সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি আজ সকালে ভার্চুয়ালি “ওয়েস্টার্ণ বাংলাদেশ ব্রিজ ইমপ্রুভমেন্ট প্রজেক্ট” এর আওতায় নবনির্মিত ৩৫টি সেতু এবং রংপুর সড়ক জোনের আওতায় জিওবি অর্থায়নে নির্মিত দুইটি সেতুসহ মোট ৩৭টি সেতুর শুভ উদ্বোধন করেন।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী জানান,ওয়েস্টার্ণ বাংলাদেশ ব্রিজ ইমপ্রুভমেন্ট প্রজেক্ট এর আওতায় প্রায় তিন হাজার কোটি টাকা ব্যয়ে মোট ৮২টি সেতু নির্মাণ করার পরিকল্পনা রয়েছে। এ পর্যন্ত ৬১ টি সেতুর নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। এর মধ্যে ২৫টি সেতু আগেই উদ্বোধন করা হয়েছে। আজ ৩৫টি সেতুর শুভ উদ্বোধন করা হলো। যার মধ্যে রংপুর সড়ক জোনের আওতায় প্যাকেজ-১ এর অধীনে প্রায় ৫৯৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত ১৯টি সেতু এবং রাজশাহী সড়ক জোনের আওতায় প্যাকেজ-২ এর অধীনে প্রায় ৩৫০ কোটি টাকা ব্যয়ে নির্মিত ১৬টি সেতু রয়েছে। অবশিষ্ট ২২টি সেতুর কাজ চলমান। এছাড়াও রংপুর সড়ক জোনের আওতায় জিওবি অর্থায়নে নির্মিত দুইটি সেতু বুড়িতিস্তা ও শান্তিপুর-ললতই-ভাটা সেতুরও আজ শুভ উদ্বোধন করা হলো।
তিনি আরো জানান, সেতুগুলো দক্ষিণ এশিয়ার দেশসমূহের মধ্যে সড়ক নেটওয়ার্ক স্থাপন এবং সাসেক করিডোর, এশিয়ান হাইওয়ে, বিমসটেক ও সার্ক হাইওয়ের সাথে সংযুক্তি ঘটাতে কার্যকর ভূমিকা রাখবে। এছাড়াও উত্তরাঞ্চলের সাথে ঢাকাসহ সারাদেশের নিরাপদ, উন্নত ও ব্যয় সাশ্রয়ী যোগাযোগ স্থাপনসহ দেশের জাতীয় অর্থনীতিতে উলেøখযোগ্য পরিবর্তনের মাধ্যমে বাংলাদেশকে একটি উন্নত দেশে রূপান্তরের ক্ষেরে সহায়ক ভূমিকা পালন করবে।
উদ্বোধন অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন বাংলাদেশে নিযুক্ত জাপানের মান্যবর রাষ্ট্রদূত গৎ. ওঃড় ঘধড়শর (মি. ইতো নাওকি), জাইকা বাংলাদেশ অফিসের চিফ রিপ্রেজেনটেটিভ গৎ. ণড়যড় ঐধুধশধুধ (মি. ইহুও হায়েকাওয়া), সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো: নজরুল ইসলাম, সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. আবদুস সবুর, ওয়েস্টার্ণ বাংলাদেশ ব্রিজ ইমপ্রæভমেন্ট প্রজেক্টের প্রকল্প পরিচালক খান মোহাম্মদ কামরুল আহসানসহ সড়কও জনপথ অধিদপ্তর, পরামর্শক প্রতিষ্ঠান এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাগণ।
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার একটি কার্যকর ও স্বাধীন গণমাধ্যম কমিশন গঠন করবে। তিনি বলেন, দেশের সকল অংশীজনের মতামতের ভিত্ত ...
স্টাফ রিপোর্টার: দেশের ১৩টি অঞ্চলের ওপর দিয়ে রাত ১টার মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছ ...
স্টাফ রিপোর্টার: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, পুলিশ বাহিনীতে দুর্নীতির কোনো স্থান নেই। দুর্নীতির বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি কঠোরভাবে বজায় রাখা হবে এবং বাহিনীর চেইন অব কমান্ড ...
ডেস্ক রিপোর্ট: ভিন্নমতের ঊর্ধ্বে উঠে দেশের স্বার্থে একযোগে কাজ করতে পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদে ...
সব মন্তব্য
No Comments