ডেস্ক রিপোর্ট: আমাদের দেশে নারীদের পাবলিক কিংবা ওপেন স্পেসের সুবিধার ভোগের সময় নানা বৈষম্যের শিকার হতে হয়। নারীরা নিজেদের পেশাগত কাজের তাগিদে প্রায়শই পাবলিক স্পেসে যাচ্ছেন, তবে সেখানে তাকে রোজ হতে হচ্ছে নানা সমস্যার শিকার। কখনো মৌখিকভাবে নারীরা হ্যারাসমেন্টের শিকার হচ্ছেন, কখনো বা হচ্ছেন শারীরিকভাবে। কখনো বা অনেক নারী মেনেই নিতে বাধ্য হচ্ছেন যে- “পাবলিক স্পেসে তো একটু ইভটিজিং ও মৌখিক যৌনসন্ত্রাসের শিকার তো হতেই হয়।” এসব জেন্ডার ভিত্তিক অসমতা এবং এ বিষয়ে যুবনারীদের ভাবনা জানতেই সাহসী কন্যা ২জুন (বুধবার) বেলা ১২টায় জুমে ভার্চুয়াল গোলটেবিল আলোচনার আয়োজন করেছেন। এই আয়োজনটি গার্লস গেট ইকুয়াল ফ্রিডম ইন পাবলিক স্পেসেস- সেফার সিটিস ক্যাম্পেইনের অংশ ছিল, যার সহায়তায় ছিলেন প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ। আলোচনাটির সঞ্চালনায় ছিলেন রেনেকা আহমেদ অন্তু, ইয়ুথ অ্যাডমিনিস্টেট্রর অফ সাহসী কন্যা এবং আলোচক হিসেবে যুক্ত ছিল রাজধানীর বিভিন্ন পাবলিক স্পেস নিয়মিত ব্যবহার করা পনেরজন ভিন্নভিন্ন বয়সের যুব নারী।
আলোচনাতে প্রথমেই সবার পরিচয় পর্বের পর জানতে চাওয়া হয়- “নগরের ওপেন স্পেসে নারীদের সুবিধাভোগের প্রবেশাধিকারের কথা, জানতে চাওয়া হয় এসব সুবিধাভোগে কি নারীদের কেবল নিজেদের জেন্ডার পরিচয়ের জন্য কোনো বিশেষ সমস্যা পোহাতে হয় কিনা?” এসময় আলোচকরা এক এক করে বিভিন্ন পাব্লিক/ ওপেন স্পেসে নারীদের প্রবেশাধিকার না থাকার অলিখিত বাস্তবতার কথা জানান। এসময় আলোচক এক যুবনারী, ওপেন স্পেসে যাবার পূর্বে নারীদের পারিবারিক নিষেধাজ্ঞার কথা জানান। তিনি তার বক্তব্যে উল্লেখ করে, কেন পরিবার নারী এবং কন্যাশিশুদের বাহিরে যাবার বেলায় জেন্ডার বৈষম্যের শিকার হতে হয়। জানান- ওপেন স্পেসে নারীদের দৃশ্যতা/উপস্থিতি কম থাকার কথাও। এ পর্যায়ে আরেক আলোচক জানান- সামাজিক অলিখিত নিয়মাবলীর কথা। জানান যে –“সমাজ সবসময় বিনোদনের জন্য নারীর বাহিরে যাওয়াকে এক প্রকার “মন্দ” ব্যাপার বলেই শিখিয়েত এসেছে। তাই নগরের পার্ক, খেলার মাঠগুলো নারীবান্ধব হয় খুব কম।” এসময় সকল আলোচকরাই নগরে খেলাধুলার জন্য নারীবান্ধব ওপেন স্পেসের অনুপস্থিতির কথা জানান। অনেকে সরাসরি খেলা দেখার উদ্দেশ্যে দর্শক হওয়ার বিড়ম্বনার নানা অভিজ্ঞিতার কথাও বলেন। হাইলাইট করেন, মৌখিকভাবে যৌন সন্ত্রাসের শিকার হবার ঘটনাগুলোও। আলোচনায় অংশগ্রহনকারী কয়েকজন কন্যাশিশু তাদের নানা স্বেচ্ছাসেবী কার্যক্রমে অংশগ্রহনের সময় সামাজিক বাধার কথা জানান।
ডেস্ক রিপোর্ট: পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান আজ জাতিসংঘ সাধারণ পরিষদের (UNGA) ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। আগামী এক বছর তিনি জাতিসংঘের সর্বোচ্চ প্রতিনিধিত্বশীল ও বৈশ্বিক বহুপা ...
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার শ্রী দিনেশ ত্রিবেদী। আজ মঙ্গলবার বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।ঢাকায় ভারতীয় হ ...
স্টাফ রিপোর্টার: গ্যাসের সংকট কেটে গেলে দেশের সার্বিক বিদ্যুৎ পরিস্থিতি আগের অবস্থায় ফিরে যাবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।মঙ্গলবার সচিবালয়ে সর ...
ডেস্ক রিপোর্ট: ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ করা হবে না বলে ঢাকাকে জানিয়ে দিয়েছে ভারত। বাংলাদেশের অনলাইন গণমাধ্যম বায়ান্ন নিউজে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার বর ...
সব মন্তব্য
No Comments