বিশেষ প্রতিনিধি, কেপটাউন: ফিফা বিশ্বকাপ ২০২৬-এ দেশের হয়ে খেলে ফেরার কয়েক সপ্তাহের মধ্যেই মারা গেলেন দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডার জেডেন অ্যাডামস। বয়স হয়েছিল মাত্র ২৫ বছর। দক্ষিণ আফ্রিকার ক্রীড়ামন্ত্রী গেইটন ম্যাকেঞ্জি শনিবার সকালে তার মৃত্যুর খবর নিশ্চিত করেন। তবে মৃত্যুর কারণ এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।
দক্ষিণ আফ্রিকার ফুটবল প্লেয়ার্স ইউনিয়ন (SAFPU) এক বিবৃতিতে জানায়, “জেডেন সম্প্রতি ২০২৬ ফিফা বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার প্রতিনিধিত্ব করেছেন, গর্ব, সাহস ও মর্যাদার সঙ্গে জাতির আশা বহন করেছেন। তার মৃত্যু পরিবার, সতীর্থ, ক্লাব, ফুটবল অঙ্গন ও দেশের জন্য এক অপূরণীয় ক্ষতি”।
জেডেন অ্যাডামস ২০২৬ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার গ্রুপ পর্বের তিনটি ম্যাচেই খেলেন। মেক্সিকোর বিপক্ষে ২-০ গোলে হারা ম্যাচে এবং চেকিয়ার বিপক্ষে ১-১ ড্রয়ে তিনি শুরুর একাদশে ছিলেন। দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ১-০ গোলে জেতা ম্যাচে বদলি হিসেবে মাঠে নামেন। রাউন্ড অব ৩২-এ কানাডার কাছে ১-০ গোলে হেরে বিদায় নেওয়া ম্যাচে তিনি খেলেননি। এবারের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা প্রথমবারের মতো নকআউট পর্বে খেলার যোগ্যতা অর্জন করে।
বিশ্বকাপ চলাকালেই ব্যক্তিগত শোকের মধ্য দিয়ে যেতে হয় অ্যাডামসকে। ১৭ জুন ৭২ বছর বয়সে তার দাদি মারিয়ানা মারা যান। এর পরদিনই তিনি চেকিয়ার বিপক্ষে শুরুর একাদশে মাঠে নামেন।
অ্যাডামস ২০২০ সালে স্টেলেনবোশ এফসির অ্যাকাডেমি থেকে সিনিয়র দলে অভিষেক করেন। ছয় মৌসুমে আট গোল করার পর ২০২৫ সালে তিনি মামেলোদি সানডাউন্সে যোগ দেন। সানডাউন্সের হয়ে ২০২৫-২৬ মৌসুমে তিনি আফ্রিকান চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জেতেন।
দক্ষিণ আফ্রিকার ক্রীড়ামন্ত্রী গেইটন ম্যাকেঞ্জি বলেন, “দক্ষিণ আফ্রিকান ফুটবল তার অন্যতম উজ্জ্বল তরুণ প্রতিভাকে হারাল। আমাদের জাতি তার পরিবার, সতীর্থ ও সমর্থকদের সঙ্গে শোকাহত”।
দক্ষিণ আফ্রিকার হয়ে ১৩টি আন্তর্জাতিক ম্যাচ খেলে দুটি গোল করেছিলেন অ্যাডামস। তার মৃত্যুতে বিশ্ব ফুটবল অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উপজেলা পর্যায়ের দুই দিনব্যাপী বাছাই পর্ব। রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় ...
স্টাফ রিপোর্টার: মহিলা এশিয়া কাপ ২০২৬ এর গ্রুপ পর্বের হাই-ভোল্টেজ ম্যাচে লজ্জার রেকর্ড গড়ল পাকিস্তান। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার ভারতের বিপক্ষে মাত্র ৫৫ রানে অল আউট হয়ে গেছে ফা ...
স্টাফ রিপোর্টার: এশিয়ান গেমসের মঞ্চে ক্রিকেটে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে গড়া দল। ২০তম এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেট ইভেন্টের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ব ...
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক ফুটবল থেকে লিওনেল মেসির অবসরের ঘোষণার পর স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোর আবেগঘন বার্তা ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।সোমবার (৩১ আগস্ট) ইনস্টাগ্রামে আন্তর্জাতিক ফুটবল থে ...
সব মন্তব্য
No Comments