সিলেট অফিস: খোয়াই নদী তীরে তাল গাছের চারা রোপণ করেছে খোয়াই রিভার ওয়াটারকিপার তোফাজ্জল সোহেল। গাছ মামা মো: রায়হান এর সহযোগিতায় শুক্রবার (২৮ জুন) বিকেলে বজ্রপাত নিরোধক ও পরিবেশ রক্ষার তালের চারা রোপন করা হয়। এসময় নদী পাড়ের শিশু - কিশোর এবং আগ্রহীজনকে বিভিন্ন প্রজাতির ঔষধি, ফল ও ফুলের গাছ উপহার দেওয়া হয়।
হবিগঞ্জের বিভিন্ন স্থানে গাছ লাগিয়ে ইতিমধ্যেই গাছ মামা হিসেবে পরিচিত হয়ে উঠেছেন মো: রায়হান। তিনি বলেন, আমাদের পরম বন্ধু গাছ লাগাতে হবে এবং এগুলো রক্ষার জন্য আন্তরিক হতে হবে। বজ্রপাতসহ প্রাকৃতিক দুর্যোগ থেকে আমাদেরকে রক্ষা পেতে হলে বেশি করে তালগাছ লাগানো প্রয়োজন।
খোয়াই রিভার ওয়াটার কিপার তোফাজ্জল সোহেল বলেন, বজ্রপাতে মানুষের মৃত্যুর হার বেড়ে চলেছে। এ থেকে বাঁচতে উচুঁ গাছ তথা তালের চারা রোপন করতে হবে। আমাদের নিজেদের জন্য এবং পরিবেশ রক্ষায় সকলকে গাছ লাগানোর আহ্বান জানান তিনি।
তিনি আরো বলেন, তালগাছ উঁচু হওয়ায় এ গাছের মাধ্যমে বজ্রপাত থেকে আমরা রক্ষা পাই। এ ছাড়া ভূমিক্ষয়, ভূমিধস, ভূগর্ভস্থ পানির মজুদ বৃদ্ধি ও মাটির উর্বরতা রক্ষা করে এই গাছ। তাই আসুন আমাদের নিজেদের প্রয়োজনে তালগাছসহ দেশীয় গাছ রোপন করি এবং এগুলো সংরক্ষণে উদ্যোগী হই।
নেত্রকোনা প্রতিনিধি: বাড়ির প্রতিটি ইঞ্চি জায়গাকে কাজে লাগিয়ে গড়ে তুলেছেন ফলজ, বনজ ও ঔষধি গাছের বাগান। পাশাপাশি চাষ করছেন নানা জাতের শাকসবজি, মসলা ও তেলজাতীয় ফসল। পালন করছেন হাঁস-মুরগি, কবুতর, ছাগল ও গ ...
অনিক রায়, ফরিদপুর অফিস: দেশের গুরুত্বপূর্ণ পাট উৎপাদনকারী জেলা ফরিদপুরে চলতি মৌসুমে নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে পাট চাষ হয়েছে। অনুকূল আবহাওয়া, পর্যাপ্ত বৃষ্টিপাত এবং পাট জাগ দেওয়ার সময় খাল ...
আহাছানুল মতিন নান্নু, বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:পড়াশোনার পাশাপাশি কৃষিকাজে যুক্ত হয়ে সাফল্যের স্বপ্ন দেখছেন দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার তরুণ মাদ্রাসাশিক্ষার্থী মিনহাজ উদ্দিন (২২)। শখের বসে দুই প্য ...
সুজয় ঘোষ, নড়াইল: বর্ষা এলেই নড়াইল জেলার বিভিন্ন বিলে দেখা মেলে ঝাঁকে ঝাঁকে হাঁসের মেলা। শুধুমাত্র মাছ শিকার ও কৃষিকাজে ব্যবহৃত বিলের জমি এখন অনেক বেকার তরুণের আয়ের উৎস হয়ে উঠেছে। বর্ষা মৌসুমে বিলের পা ...
সব মন্তব্য
No Comments