ডেস্ক রিপোর্ট: ক্রিড়া সাংবাদিক অঘোর মন্ডল আর নেই। বুধবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর। তিনি স্ত্রী ও দুই কন্যা রেখে গেছেন।
জানাগেছে, আগষ্টের শুরুতে কিডনি জটিলতায় ভুগছিলেন অঘোর মন্ডল। সাথে হৃদরোগসহ অন্যান্য সমস্যা দেখা দিয়েছিল। ডায়ালাইসিস চলছিল, তার মধ্যে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে পরিস্থিতি জটিল হয়। এক পর্যায় সপ্তাহ দুয়েক আগে আইসিইউতে লাইফ সাপোর্ট দেওয়া হয়। সেখানেই মারা যান তিনি।
অঘোর মন্ডল তিন দশকের বেশী সময় সাংবাদিকতায় জড়িত ছিলেন।আজকের কাগজ, ভোরের কাগজ, চ্যানেল আই, দীপ্ত টিভি, এটিএন নিউজে কাজ করেছেন তিনি। সর্বশেষ এটিএন নিউজের বার্তা সম্পাদকের দ্বায়িত্ব পালন করেন। তিনি সাংবাদিক হিসেবে দেশ-বিদেশে আন্তর্জাতিক ইভেন্ট কভার করেছেন।
বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস এসোসিয়েশনের (বিএসজেএ) সহসভাপতি ছিলেন। ২০১৭ সালে এসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতির দ্বায়িত্বও পালন করেছেন।
স্টাফ রিপোর্টার: অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলেছেন লিওনেল মেসি। ২০২৬ বিশ্বকাপে স্পেনের কাছে ১-০ গোলে হেরে আর্জেন্টিনার বিদায়ের পর ৩৯ বছর বয়সে জাতীয় দল থেকে অব ...
স্টাফ রিপোর্টার: শেষ হলো ব্যালন ডি’অরের মনোনয়ন ঘোষণা। আর তালিকা প্রকাশের সঙ্গে সঙ্গেই আলোচনার কেন্দ্রে লিওনেল মেসি। ২০২৩ সালে সর্বশেষ এই পুরস্কার জেতা আর্জেন্টাইন মহাতারকা দুই বছর পর আবারও জায়গা কর ...
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উপজেলা পর্যায়ের দুই দিনব্যাপী বাছাই পর্ব। রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় ...
স্টাফ রিপোর্টার: মহিলা এশিয়া কাপ ২০২৬ এর গ্রুপ পর্বের হাই-ভোল্টেজ ম্যাচে লজ্জার রেকর্ড গড়ল পাকিস্তান। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার ভারতের বিপক্ষে মাত্র ৫৫ রানে অল আউট হয়ে গেছে ফা ...
সব মন্তব্য
No Comments