নাটোর প্রতিনিধি: নাটোর-বগুড়া মহাসড়ক সম্প্রসারণ কাজে সড়কের পাশ থেকেই মাটি তুলে চুক্তির শর্ত ভঙ্গের অভিযোগের বিষয়ে তদন্ত করার নির্দেশ দিয়েছেন আদালত।
প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার এ সংক্রান্ত প্রতিবেদনকে আমলে নিয়ে আজ রোববার স্বপ্রণোদিত হয়ে এ আদেশ দেন নাটোরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আবু সাঈদের আদালত।
আদালতের বরাত দিয়ে নাটোর জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বলেন, ‘গণমাধ্যমের সংবাদ বিশ্লেষণ করে আদালতের কাছে স্পষ্টভাবে প্রতীয়মান হয়েছে যে, নাটোর-বগুড়া মহাসড়ক সম্প্রসারণ কাজে নিজস্ব ব্যবস্থাপনায় অন্য স্থান থেকে মাটি আনার কথা থাকলেও, ঠিকাদারি প্রতিষ্ঠান সড়কের পাশে গর্ত খুঁড়ে মাটি তুলেছে। এর মাধ্যমে তারা সরকারি সড়কের দীর্ঘমেয়াদি ক্ষতিসাধন করেছে। দণ্ডবিধির ৪৩১ ধারা অনুযায়ী এটি শাস্তিযোগ্য অপরাধ। এ ছাড়া, ঠিকাদাররা সরকারি অর্থ আত্মসাতের জন্য কার্যাদেশের শর্ত লঙ্ঘন করে সড়ক ও জনপথ বিভাগ তথা সরকারি প্রতিষ্ঠানের সঙ্গে (পক্ষান্তরে সরকারের সঙ্গেই) প্রতারণা করেছে। দণ্ডবিধির ৪০৬ ও ৪২০ ধারায় এটি দণ্ডনীয় অপরাধ।’
নাটোর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) বিশেষ পুলিশ সুপারকে মামলাটি তদন্ত করার নির্দেশ দিয়েছেন আদালত।
অপরাধটি কাদের মাধ্যমে সংঘটিত হচ্ছে, তা প্রাথমিক অনুসন্ধানের মাধ্যমে নিরূপণ করে আসামিদের শনাক্ত করা, সাক্ষীদের জবানবন্দী গ্রহণ, ঘটনাস্থলের খসড়া মানচিত্র প্রস্তুত এবং প্রকল্প সংশ্লিষ্ট সব নথি জব্দ করার নির্দেশ দিয়েছেন আদালত। এ ছাড়া, সরকারি রাস্তার পাশ থেকে কত ঘনফুট মাটি তোলা হয়েছে এবং তাতে কী পরিমাণ ক্ষতি হয়েছে, তা নিরূপণেরও নির্দেশ দেওয়া হয়েছে।
পাশাপাশি, তদন্ত কর্মকর্তাকে প্রথম আলো ও একাত্তর টেলিভিশনের সংশ্লিষ্ট প্রতিনিধিদের জবানবন্দি গ্রহণের নির্দেশ দিয়েছেন আদালত। এ ছাড়া, নাটোর সড়ক ও জনপথ বিভাগের (সওজ) নির্বাহী প্রকৌশলীকে তদন্ত কাজে সার্বিক সহযোগিতার নির্দেশ দেওয়া হয়েছে।
ডেস্ক রিপোর্ট: পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান আজ জাতিসংঘ সাধারণ পরিষদের (UNGA) ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। আগামী এক বছর তিনি জাতিসংঘের সর্বোচ্চ প্রতিনিধিত্বশীল ও বৈশ্বিক বহুপা ...
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার শ্রী দিনেশ ত্রিবেদী। আজ মঙ্গলবার বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।ঢাকায় ভারতীয় হ ...
স্টাফ রিপোর্টার: গ্যাসের সংকট কেটে গেলে দেশের সার্বিক বিদ্যুৎ পরিস্থিতি আগের অবস্থায় ফিরে যাবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।মঙ্গলবার সচিবালয়ে সর ...
ডেস্ক রিপোর্ট: ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ করা হবে না বলে ঢাকাকে জানিয়ে দিয়েছে ভারত। বাংলাদেশের অনলাইন গণমাধ্যম বায়ান্ন নিউজে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার বর ...
সব মন্তব্য
No Comments