ডেস্ক রিপোর্ট: জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)-এর পর এবার বিএনপির জোট থেকে বেরিয়ে গেল মাহমুদুর রহমান মান্নার নেতৃত্বাধীন নাগরিক ঐক্য। একই সঙ্গে আসন্ন জাতীয় নির্বাচনে ১১টি আসনে এককভাবে অংশ নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে দলটি।
বুধবার (২১ জানুয়ারি) এই সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে জানানো হয়। দীর্ঘদিন ধরে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে যুক্ত থাকলেও শেষ পর্যন্ত আসন সমঝোতা নিয়ে মতবিরোধের কারণে জোট ছাড়ার পথে হাঁটল নাগরিক ঐক্য।
এর আগে আসন বণ্টন নিয়ে সমঝোতা না হওয়ায় জেএসডি একক নির্বাচনের ঘোষণা দিয়েছিল। নাগরিক ঐক্যের ক্ষেত্রেও শেষ পর্যন্ত একই পরিস্থিতির সৃষ্টি হয়। জানা গেছে, আলোচনার পরও বিএনপি ছাড় দিতে রাজি না হওয়ায় এই সিদ্ধান্ত নেন মাহমুদুর রহমান মান্না।
দলীয় সূত্র জানায়, মান্না বগুড়া-২ আসন থেকে নির্বাচন করতে আগ্রহী ছিলেন। তবে ওই আসনে ধানের শীষ প্রতীকে বিএনপি নেতা শাহ আলমকে মনোনয়ন দেওয়া হয় এবং শেষ পর্যন্ত তা প্রত্যাহার না করায় দুই দলের মধ্যে দূরত্ব তৈরি হয়।
এ বিষয়ে বিএনপির শীর্ষ পর্যায়ের নেতাদের সঙ্গে একাধিক দফা যোগাযোগ করেও কোনো সমাধানে পৌঁছাতে না পেরে নাগরিক ঐক্যের সভাপতি জরুরি সংবাদ সম্মেলনের মাধ্যমে ‘একলা চলো’ নীতিতে নির্বাচনে যাওয়ার ঘোষণা দেন।
সোমবার আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, মাহমুদুর রহমান মান্না ঢাকা-১৮ ও বগুড়া-২—এই দুই আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। পাশাপাশি আরও ১০টি আসনে দলের পক্ষ থেকে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে।
স্টাফ রিপোর্টার: সরকার একের পর এক প্রতিশ্রুতি ভঙ্গ করে জনগণের সঙ্গে প্রতারণা করছে বলে অভিযোগ করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৪টায় বিজয়নগরস্থ বিজয়-৭১ চত্বরে জাতী ...
স্টাফ রিপোর্টার: স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার বক্তব্য ঘিরে জাতীয় সংসদে ব্যাপক হট্টগোল হয়েছে। বিএনপি সরকারের সমালোচনা করে বক্তব্য দিলে সরকারি দলের সদস্যরা হইচই-হট্টগোল করে প্রতিবাদ জানান। এ স ...
ডেস্ক রিপোর্ট: বিশ্ব পরিমণ্ডলে এককেন্দ্রিক আধিপত্য ও যুদ্ধের অবসান ঘটিয়ে সকল রাষ্ট্রের সমঅধিকার, মর্যাদা ও সমান অংশগ্রহণ নিশ্চিত করার সময় এসেছে বলে মনে করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। বিশ ...
ডেস্ক রিপোর্ট: সরকারি চাকরিতে অযৌক্তিকভাবে ভাইভা নম্বর বৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ যুব ফ্রন্ট।মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) এক বিবৃতিতে সংগঠনের আহ্বায়ক রাশেদ শাহরিয়ার এই দাবি জানান। ...
সব মন্তব্য
No Comments