রংপুর অফিস: নিজ জেলা ঠাকুরগাঁওয়ে দুই দিনের সরকারি সফরে আসছেন মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর জন্মভূমিতে এটি তাঁর প্রথম আগমন। এই সফরকে ঘিরে সীমান্তঘেঁষা ঠাকুরগাঁও জেলাজুড়ে বইছে আনন্দের জোয়ার ও উৎসবের আমেজ।
আজ রোববার ও সোমবার (৬ ও ৭ সেপ্টেম্বর) দুই দিনের এই সফরে তিনি ঠাকুরগাঁওয়ে অবস্থান করবেন। কর্মসূচি অনুযায়ী আজ রোববার সকাল ১০টায় হেলিকপ্টারে ঢাকা থেকে রওনা হয়ে সকাল ১১টা ৪০ মিনিটে ঠাকুরগাঁও মোহাম্মদ আলী স্টেডিয়াম মাঠে অবতরণ করবেন রাষ্ট্রপতি। সেখান থেকে তিনি শহরের সেনুয়া পাড়ায় যাবেন এবং পারিবারিক কবরস্থানে শায়িত বাবা সাবেক মন্ত্রী মরহুম মির্জা রুহুল আমীন (চোখামিয়া) ও মা ফাতেমা বেগমের কবর জিয়ারত করবেন।
সফরের প্রথম দিন রোববার বিকাল ৩টায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে রাষ্ট্রপতিকে স্মরণকালের সর্ববৃহৎ নাগরিক সংবর্ধনা দেওয়া হবে। জেলা প্রশাসন ও ঠাকুরগাঁও নাগরিক সংবর্ধনা কমিটির ব্যানারে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন তিনি। ঠাকুরগাঁও নাগরিক সংবর্ধনা কমিটির আহ্বায়ক ডা. আবু মোহাম্মদ খয়রুল কবির বলেন, আমাদের ঘরের সন্তান দেশের সর্বোচ্চ পদে আসীন হয়েছেন, এটি ঠাকুরগাঁওবাসীর জন্য ঐতিহাসিক মুহূর্ত। জেলাবাসীর পক্ষ থেকে একটি স্মরণীয় ও জমকালো সংবর্ধনা অনুষ্ঠানের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
এই সফর কেবল সংবর্ধনাতেই সীমাবদ্ধ থাকছে না। জেলাবাসীর জন্য বড় উপহার নিয়ে আসছেন রাষ্ট্রপতি। জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক নিশ্চিত করেছেন, সফরের দ্বিতীয় দিন সোমবার (৭ সেপ্টেম্বর) ঠাকুরগাঁও-পীরগঞ্জ সড়কের জামালপুর এলাকায় বহুল কাঙ্ক্ষিত ঠাকুরগাঁও পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন রাষ্ট্রপতি। এর আগে নির্ধারিত ৩০ ও ৩১ আগস্টের সফর অনিবার্য কারণে স্থগিত করা হয়েছিল।
রাষ্ট্রপতির আগমনকে কেন্দ্র করে শহরজুড়ে সড়ক আলোকসজ্জা, বর্ণিল তোরণ, ব্যানার ও ফেস্টুনে সাজানো হয়েছে। প্রধান সড়ক ও সরকারি দপ্তরগুলোতে চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধনের কাজ। রাষ্ট্রপতির সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কয়েক স্তরের নিরাপত্তাবলয় তৈরি করা হয়েছে। ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার বেলাল হোসেন জানান, ভিভিআইপি মুভমেন্টের পথ ও অনুষ্ঠানস্থলে বহুমাত্রিক নিরাপত্তা ব্যবস্থা এবং স্পর্শকাতর স্থানগুলোতে সার্বক্ষণিক নজরদারি থাকবে।
স্টাফ রিপোর্টার: গ্যাসের সংকট কেটে গেলে দেশের সার্বিক বিদ্যুৎ পরিস্থিতি আগের অবস্থায় ফিরে যাবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।মঙ্গলবার সচিবালয়ে সর ...
ডেস্ক রিপোর্ট: ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ করা হবে না বলে ঢাকাকে জানিয়ে দিয়েছে ভারত। বাংলাদেশের অনলাইন গণমাধ্যম বায়ান্ন নিউজে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার বর ...
স্টাফ রিপোর্টার: জাতীয় জরুরি সেবা নম্বর ১৬১১১-এ কল পেয়ে যাত্রীবাহী লঞ্চে অসুস্থ এক নারীকে জরুরি চিকিৎসা সহায়তা দিয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড।মঙ্গলবার সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যা ...
স্টাফ রিপোর্টার: মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত ...
সব মন্তব্য
No Comments