রাজশাহী অফিস : রাজশাহীর তানোর উপজেলার সরনজাই ইউনিয়নে বিবাহিত ও অবিবাহিতদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ আগস্ট) সরনজাই উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
সরনজাই ইউনিয়নের চেয়ারম্যান মনোনয়নপ্রত্যাশী আহসান হাবীব নান্নুর সার্বিক সহযোগিতায় এবং ছাত্রনেতা মাহফুজুর রহমান তুষারের উদ্যোগে খেলাটির আয়োজন করা হয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে অবিবাহিত দল বিজয়ী হয়।
খেলা দেখতে মাঠে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতি ছিল। খেলাকে ঘিরে পুরো মাঠজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরনজাই ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুল মান্নান, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সামসুল, ৬ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক সোহেল রানা, যুবদলের সাংগঠনিক সম্পাদক জুয়েল হোসেন এবং ছাত্রনেতা রওনক, মেহেদী, নিশান ও শিমুলসহ স্থানীয় নেতাকর্মীরা।
আয়োজকরা বলেন, যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং সামাজিক সম্প্রীতি বাড়ানোর লক্ষ্যেই এ ধরনের আয়োজন করা হয়েছে।
উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: বরিশালের উজিরপুরের বিশিষ্ট সমাজসেবক মোঃ কবির হোসেন সরদার ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, ৪ ছেলে, ১ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।পা ...
উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ ভূমি সেবায় স্বচ্ছতা, সাহসী পদক্ষেপ ও আন্তরিকতার মাধ্যমে মাত্র এক বছরের কর্মকালেই উজিরপুরবাসীর আস্থা অর্জন করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহেশ্বর মণ্ডল। ভূমি সংক্রান্ত ...
বগুড়া অফিস: বগুড়ার সান্তাহার জংশনের কাছে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ৪৩ মিনিটের দিকে সান্তাহার রেলগেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে কোনো হ ...
কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতাকে কেন্দ্র করে ছাত্রীদের ওপর হামলা ও অশোভন আচরণের মারাত্মক অভিযোগ উঠেছে। এ ঘটনার বিচার ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্র ...
সব মন্তব্য
No Comments