সিলেট অফিস: মাঠের ক্রীড়া সংগঠকদের দিয়েই দেশের ক্রীড়াঙ্গনকে সাজানো হবে জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া নিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্যসচিব আমিনুল হক।
তিনি বলেন,বিএনপি জনগনের ভোটে রাষ্ট্র ক্ষমতায় এলে ক্রীড়াঙ্গনে কখনও দলীয়করণ ও রাজনীতিকরণ করা হবে না। মাঠের ক্রীড়া সংগঠকদের দিয়েই দেশের ক্রীড়াঙ্গনকে সাজানো হবে।
আজ মঙ্গলবার বিকেলে সিলেট ক্রীড়া কমপ্লেক্সে "আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট- ২০২৪-২৫ এর সিলেট বিভাগীয় খেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক হাবীব উন নবী খান সোহেল।
অনিষ্ঠানে আরও উপস্হিত ছিলেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য সাবেক এমপি মোশাররফ হোসেন, ড্যাব এর যুগ্ম মহাসচিব প্রফেসর ডাঃ সরকার মাহবুব আহমেদ শামীম,টূর্নামেন্ট কমিটির দপ্তর সম্পাদক মোঃ ইব্রাহীম খলিল, সদস্য মোহাম্মদ জাহেদ পারভেজ চৌধুরী,মোঃ মেজবাহ উদ্দিন,মোঃ মোস্তাফিজুর রহমান মামুন,রাশেদ সরকার প্রমুখ।
সিলেট বিভাগীয় সবুজ ও লাল দলের মধ্যকার উদ্বোধনী খেলায় ১-০ গোলে সিলেট সবুজ দল জয়ী হয়।
স্টাফ রিপোর্টার: শেষ হলো ব্যালন ডি’অরের মনোনয়ন ঘোষণা। আর তালিকা প্রকাশের সঙ্গে সঙ্গেই আলোচনার কেন্দ্রে লিওনেল মেসি। ২০২৩ সালে সর্বশেষ এই পুরস্কার জেতা আর্জেন্টাইন মহাতারকা দুই বছর পর আবারও জায়গা কর ...
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উপজেলা পর্যায়ের দুই দিনব্যাপী বাছাই পর্ব। রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় ...
স্টাফ রিপোর্টার: মহিলা এশিয়া কাপ ২০২৬ এর গ্রুপ পর্বের হাই-ভোল্টেজ ম্যাচে লজ্জার রেকর্ড গড়ল পাকিস্তান। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার ভারতের বিপক্ষে মাত্র ৫৫ রানে অল আউট হয়ে গেছে ফা ...
স্টাফ রিপোর্টার: এশিয়ান গেমসের মঞ্চে ক্রিকেটে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে গড়া দল। ২০তম এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেট ইভেন্টের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ব ...
সব মন্তব্য
No Comments