স্টাফ রিপোটার: কোপা আমেরিকার ৪৮তম আসরের সেমিফাইনাল থেকে ছিটকে পড়া তৃতীয় নির্ধারনী ম্যাচে চমক দেখানো কানাডে হারিয়েছ উরুগুয়ে। আজ রোববার ( ১৪ জুলাই) ভোর ৬টায় মুখোমুখি হয় কানাডা ও উরুগুয়ে।
কোপা আমেরিকা কাপে তৃতীয় স্থান লড়াইয়ে রোমাঞ্চকর ম্যাচ উপহার দেন কানাডা ও উরুগুয়ে। নির্ধারিত সময় ২-২ গোলে সমতায় থাকে দুই দল।
এরপর টাইব্রেকারে গড়ায় ম্যাচ। টাইব্রেকারে ৪-৩ গোলে কানাডাকে হারিয়েছে উরুগুয়ে।
এবারের কোপা ফাইনাল ম্যাচে শিরোপার জন্য লড়বে ফেভারেট আর্জেন্টিনা ও কলম্বিয়া।সেমি ফাইনালের প্রথম ম্যাচে কানাডাকে হারিয়ে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আগেই ফাইনাল নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার ( ১১ জুলাই )সকাল ৬টায় সেমিফাইনালের দ্বিতীয় ম্যাচে উরুগুয়ের জয়যাত্রা থামিয়ে ফাইনাল নিশ্চিত করনে কলম্বিয়া। এই জয়ে টানা ২৮ ম্যাচে অপরাজিত কলম্বিয়া।
আর্জেন্টিনার সাথে যৌথভাবে ১৫ বার কোপা আমেরিকা চ্যাম্পিয়ন উরুগুয়ে। সেই উরুগুয়েকে সেমিতে থামিয়ে দিয়েছে কলম্বিয়া। কলম্বিয়া একবার কোপা আমেরিকা জিতেছে।
এবার দেখার অপেক্ষা অঘটন ঘটিয়ে শিরোপা কলম্বিয়ার হাতে উঠবে। নাকি ফেভারেট আর্জেন্টিনা শিরোপা ধরে রাখবেন।
গত ২১ জুন যুক্তরাস্ট্রে শুরু হয়। কোপা আমেরিকা দক্ষিণ আমেরিকা অঞ্চলের ফুটবলের সবচেয়ে বড় আসর।এবার উত্তর ও মধ্য আমেরিকাকেও এই টুর্নামেন্টে যুক্ত করা হয়েছে।
এবার মোট ১৬টি দেশ অংশ নিয়েছিল। এর মধ্যে কনমেবল থেকে ১০টি ও কনকাকাফ থেকে ৬টি দল খেলেন।
সিলেট অফিস: ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরিকে দুর্দান্ত ডাবল সেঞ্চুরিতে রূপ দিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টে বাংলাদেশকে শক্ত অবস্থানে নিয়ে গেছেন তাওহিদ হৃদয়। তাঁর রেকর্ডগড়া ইনিংসে ভর ...
স্টাফ রিপোর্টার: সাফ চ্যাম্পিয়নশিপে শুভ সূচনা করেছে বাংলাদেশ। ‘এ’ গ্রুপের প্রথম ম্যাচে ভুটানকে ১-০ গোলে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। বদলি হিসেবে মাঠে নেমে ম্যাচের ৬৯ মিনিটে জয়সূচক গোলটি করেন ম ...
ডেস্ক রিপোর্ট: আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন পর্তুগালের কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনালদো। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও বার্তায় নিজের সিদ্ধান্তের কথা জানান ৪১ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের নতুন ২৯ সদস্যের অ্যাডহক কমিটির সভাপতি করা হয়েছে জাতীয় সংসদ সদস্য ইশরাক হোসেনকে। কমিটির সাধারণ সম্পাদক হয়েছেন মাহফুজ হাসান। জাতীয় ক্রীড়া পরিষদ গঠিত ...
সব মন্তব্য
No Comments