স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, দেশে সঠিক তথ্য প্রবাহ নিশ্চিত করতে এবং মিস-ইনফরমেশন ও ডিজ-ইনফরমেশন প্রতিরোধে সরকার পদক্ষেপ গ্রহণ করছে। তিনি বলেন, আমরা চাই জনগণের কাছে নির্ভুল ও সত্য তথ্য পৌঁছাক, যাতে বিভ্রান্তি না ছড়ায় এবং গণমাধ্যমের প্রতি আস্থা আরও দৃঢ় হয়।
আজ সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, ডিজিটালাইজেশন প্রক্রিয়া জোরদার করার মাধ্যমে গণমাধ্যম খাতকে আরও আধুনিক ও কার্যকর করা হচ্ছে। তিনি বলেন, সংশ্লিষ্ট সকল পক্ষের পরামর্শ বিবেচনায় নিয়ে সেবার মান উন্নয়ন এবং বিভিন্ন নীতিমালার সংস্কারে কাজ করা হবে।
সাংবাদিকদের কর্মপরিবেশ নিয়ে ইয়াসের খান চৌধুরী বলেন, সচিবালয়ে সাংবাদিকদের জন্য নির্ধারিত স্থানটি আধুনিক ও উপযোগী নয় – ‘আমার নান্দাইলের ভাঙ্গা রাস্তাঘাটের মতো’। তিনি এ বিষয়ে প্রয়োজনীয় উন্নয়ন ও আধুনিকায়নের উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।
প্রতিমন্ত্রী ভুল-ত্রুটি থাকলে তা গঠনমূলকভাবে তুলে ধরার জন্য গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানান এবং বলেন, এতে সরকার ও জনগণ উভয়েরই উপকার হবে। অতীতের বিষয় নিয়ে না থেকে ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
বিএসআরএফ এর সভাপতি মাসউদুল হকের সভাপতিত্বে ও সধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান তথ্য কর্মকর্তা ইয়াকুব আলীসহ সচিবালয়ে দায়িত্বরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: সারা দেশে প্রথম ধাপে ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। রোববার (৮ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে ...
স্টাফ রিপোর্টার: ২০২০ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত প্রায় ৬ বছর ১০ মাসে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেছে বলে জানিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন। রোববার (৮ ...
স্টাফ রিপোর্টার: জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশ, ভুটান ও নেপালের (বিবিএন) মধ্যে আঞ্চলিক ঐক্য জোরদার এবং স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের পরও অভিযোজন অর্থায়ন অব্যাহত রাখার আহ্বান জানিয় ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : তুলির আঁচড়ে ফুটিয়ে তোলা হয়েছে প্রয়াত স্বজনের মুখচ্ছবি। কেউ পরিষ্কার করেছেন সমাধি, কেউ ব্যস্ত ছিলেন মঠ ধোয়া-মোছায়। কোথাও নতুন রঙের প্রলেপ, আবার কোথাও ফুল দিয়ে সাজানো হয়েছে সম ...
সব মন্তব্য
No Comments