সৈয়দ মাহামুদ শাওন(রাজশাহী) : রাজশাহীর তানোরে প্রয়াত বিএনপি নেতা ব্যারিস্টার আমিনুল হক স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেছেন রাজশাহী জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সাবেক পৌর মেয়র মিজানুর রহমান মিজান। আজ রোববার সকালে তানোর পৌরশহরের আমশো সোনালী সংঘের আয়োজনে আমশো আমটিয়ারা মাঠে ২৪ তম এই টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
আমশো গ্রামের বিশিষ্ট ব্যক্তি মোসলেম উদ্দিন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা মন্ডলীর সদস্য ও সাবেক সামরিক সচিব মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) শরিফ উদ্দিন।
টুর্নামেন্টের সার্বিক সহযোগিতায় আছেন আমশো সোনালী সংঘের আহবায়ক ওবাইদুর মোল্লা, সদস্য সচিব আব্দুল মালেক, সোনালী সংঘের মাজহারুল ইসলাম রনি, রাজু, আশরাফুল প্রমুখ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, তানোর উপজেলা বিএনপির আহবায়ক আখেরুজ্জামান হান্নান, তানোর পৌর বিএনপির আহবায়ক একরাম আলী মোল্লা সহ অনেকে। ঐতিহ্যবাহী এ টুর্নামেন্টে উপজেলার বিভিন্ন এলাকার ১৬টি দল অংশগ্রহণ করছে।
স্টাফ রিপোর্টার: অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলেছেন লিওনেল মেসি। ২০২৬ বিশ্বকাপে স্পেনের কাছে ১-০ গোলে হেরে আর্জেন্টিনার বিদায়ের পর ৩৯ বছর বয়সে জাতীয় দল থেকে অব ...
স্টাফ রিপোর্টার: শেষ হলো ব্যালন ডি’অরের মনোনয়ন ঘোষণা। আর তালিকা প্রকাশের সঙ্গে সঙ্গেই আলোচনার কেন্দ্রে লিওনেল মেসি। ২০২৩ সালে সর্বশেষ এই পুরস্কার জেতা আর্জেন্টাইন মহাতারকা দুই বছর পর আবারও জায়গা কর ...
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উপজেলা পর্যায়ের দুই দিনব্যাপী বাছাই পর্ব। রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় ...
স্টাফ রিপোর্টার: মহিলা এশিয়া কাপ ২০২৬ এর গ্রুপ পর্বের হাই-ভোল্টেজ ম্যাচে লজ্জার রেকর্ড গড়ল পাকিস্তান। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার ভারতের বিপক্ষে মাত্র ৫৫ রানে অল আউট হয়ে গেছে ফা ...
সব মন্তব্য
No Comments