স্টাফ রিপোর্টার: ব্যবসায় অসাধারণ সাফল্যের জন্য ব্রাঞ্চ নেটওয়ার্কের নারী সহকর্মীদের সম্মাননা দিয়েছে ব্র্যাক ব্যাংক। ২০২৪ সালের দ্বিতীয়ার্ধে ডিপোজিট বিজনেসে অসাধারণ নৈপুণ্যের স্বীকৃতিস্বরূপ নারী কর্মকর্তাদের এই সম্মাননা দেয় ব্যাংকটি।
এই উপলক্ষ্যে ৫ মার্চ ২০২৫ ঢাকায় ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে ‘উইমেন ওয়ারিয়র্স’ শীর্ষক এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আয়োজনে অংশ নিয়ে ব্র্যাক ব্যাংকের চেয়ারপারসন মেহেরিয়ার এম. হাসান, ভাইস চেয়ারপারসন ফারুক মঈনউদ্দীন আহমেদ, ইন্ডিপেনডেন্ট ডিরেক্টর ফারজানা আহমেদ, আনিতা গাজী রহমান, লীলা রশিদ, সালেক আহমেদ আবুল মাসরুর এবং ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সেলিম রেজা ফরহাদ হোসেন ব্যাংকের ডিপোজিট প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা ব্রাঞ্চ নেটওয়ার্কের এসব নারী সহকর্মীদের হাতে পুরস্কার তুলে দেন।
এ সময় ব্র্যাক ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকটির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক শেখ মোহাম্মদ আশফাক এবং সিনিয়র ম্যানেজমেন্টের অন্যান্য সদস্যরা।
ব্যাংকের ফ্রন্টলাইনে কাজ করা এই নারী কর্মকর্তারা ব্যাংকটির প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। একটি কর্মীবান্ধব প্রতিষ্ঠান হিসেবে ব্র্যাক ব্যাংক নারী কর্মীদের জন্য এমন এক কর্মপরিবেশ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ, যা তাঁদের সক্ষমতা বৃদ্ধিতে ভূমিকা রাখার পাশাপাশি ক্যারিয়ার অগ্রগতিতেও সহায়তা করবে।
ডেস্ক রিপোর্ট: দেশের বাজারে নতুন রেডমি নোট ১৭ সিরিজ উন্মোচন করেছে শাওমি। এই সিরিজে থাকছে ২ বছরের ওয়ারেন্টি এবং ১ বছরের স্ক্রিন প্রোটেকশন সুবিধা। নতুন লাইনআপে রয়েছে তিনটি মডেল - রেডমি নোট ১৭ প ...
রাজশাহী অফিস: পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের (বায়েক) পাওনিয়ার বেজে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে সার্ভার রুমসহ আশপাশের কয়ে ...
স্টাফ রিপোর্টার: দেশের বাজারে ফের কমলো স্বর্ণের দাম। ভরিতে সর্বোচ্চ ১১০৮ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)।মঙ্গলবার ৯ সেপ্টেম্বর, ২০২৬ সকালে বাজুসের স্ট্যান্ড ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান ‘উপায়’ ও স্বনামধন্য রিটেইল চেইন শপ ‘ফ্রেশ সুপার মার্ট এর গ্রাহকদের জন্য ডিজিটাল পেমেন্ট সুবিধা আরও ...
সব মন্তব্য
No Comments