ডেস্ক রিপোর্ট: "জিওপলিটিক্যাল চেসবোর্ড” -শিরোনামে একটি গুরুত্বপূর্ণ বই রচনা করেছেন সাহিদুর রহমান টেপা। ইতোমধ্যেই বইটি দেশী-বিদেশী পাঠকদের মাঝে ব্যাপক সমাদৃত হয়েছে।
সম্প্রতি ভারতের জাতীয় কংগ্রেস-এর সভাপতি শ্রীমতি সোনিয়া গান্ধী ''জিওপলেটিক্যাল চেসবোর্ড"' শীর্ষক বইটি প্রকাশের জন্য সাহিদুর রহমান টেপা-কে অভিনন্দন জানিয়ে তার নিজস্ব প্যাডে প্রশংসা সম্বলিত শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। সোনিয়া গান্ধী ব্যক্তিগতভাবে বইটির সফলতা কামনা করেছেন। সিপিপি'র অফিসিয়াল মেইল হতে সোনিয়া গান্ধী স্বাক্ষরিত চিঠিটি পাঠানো হয়েছে। এছাড়াও বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূতের পক্ষ হতেও শুভেচ্ছা বার্তা ও"'জিওপলেটিক্যাল চেসবোর্ড" বইটির প্রশংসাসহ একাধিক দেশী-বিদেশী পাঠক হতে প্রশংসা বার্তা পাচ্ছেন বইটির লেখক সাহিদুর রহমান টেপা।
সাহিদুর রহমান টেপা বাংলাদেশের বিশিষ্ট রাজনীতিবিদ ও জাতীয় পার্টির কো-চেয়ারম্যান। তিনি তার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও পর্যবেক্ষণের আলোকে "জিওপলিটিক্যাল চেসবোর্ড” -শিরোনামে একটি গুরুত্বপূর্ণ বই রচনা করেছেন বলে জানান।
"জিওপলেটিক্যাল চেসবোর্ড"- বইটি লেখার পেছনের প্রেক্ষাপট জানতে চাওয়া হলে বইটির লেখক সাহিদুর রহমান টেপা বলেন, "বিশ্ব রাজনীতির দ্রুত পরিবর্তনশীল বাস্তবতা, ক্ষমতার ভারসাম্য ও বৈশ্বিক শক্তিগুলোর পারস্পরিক টানাপোড়েনকে কেন্দ্র করেই বইটি লেখা হয়েছে।
স্টাফ রিপাের্টার: বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ ও রাজনৈতিক ইতিহাস সম্পর্কে শিক্ষার্থীদের সঠিক তথ্য জানানো জরুরি বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেছেন, ‘আমরা চাই, বাংল ...
স্টাফ রিপোর্টার: গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে ফের শ্রমিক বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। খবর পেয়ে পুলিশ ও বিজিবির সদস্যরা সাউন্ড গ্রেনেড, টিয়ারগ্যাস ছুড়ে এবং লাঠিপেটা করে তাদের ছত্রভঙ্গ কর ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর পল্লবী ও রূপনগর এলাকায় মাদক, চাঁদাবাজি ও দখলদারত্বের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেছেন, দলের নাম কিংবা তাঁ ...
স্টাফ রিপোর্টার: ১৯৭৫ সালের ৭ নভেম্বরের সিপাহী-অভ্যুত্থানের ঐতিহাসিক ঘটনার স্মরণে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আজ ৭ নভেম্বর শনিবার বিকাল ৪ টায় জিপিও'র সামনে শহীদ কর্নেল তাহের ...
সব মন্তব্য
No Comments