ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ ব্যাংক ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) হালনাগাদ পরিসংখ্যান অনুযায়ী, বর্তমানে দেশের মোট অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ২৩ লাখ ৯৪ হাজার ৭১০ কোটি টাকা।
এই মোট ঋণের মধ্যে বৈদেশিক উৎস থেকে নেওয়া ঋণের পরিমাণ ১৩ লাখ ৬৭ হাজার ৮৬৪ কোটি টাকা। অপরদিকে, দেশীয় ব্যাংক খাত থেকে সরকারের নেওয়া ঋণের পরিমাণ ১০ লাখ ২৬ হাজার ৮৪৬ কোটি টাকা।
ইআরডির সর্বশেষ প্রতিবেদনে দেখা যায়, ২০২৪-২৫ অর্থবছরে দেশের বৈদেশিক ঋণের পরিমাণ বেড়ে ৭৪ দশমিক ৩৪ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে, যা আগের অর্থবছরের তুলনায় প্রায় ৮ শতাংশ বেশি।
পরিসংখ্যান অনুযায়ী, গত পাঁচ বছরে বৈদেশিক ঋণ প্রায় ৪৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২০-২১ অর্থবছরে এ ঋণের পরিমাণ ছিল ৫০ দশমিক ৮৮ বিলিয়ন ডলার।
এদিকে, অভ্যন্তরীণ ঋণেও ঊর্ধ্বগতি লক্ষ্য করা যাচ্ছে। সদ্য সমাপ্ত অর্থবছরে দেশি ঋণের পরিমাণ ১০ দশমিক ৭৬ ট্রিলিয়ন টাকা থেকে বেড়ে বর্তমানে ১১ দশমিক ৯৫ ট্রিলিয়ন টাকায় দাঁড়িয়েছে।
উল্লেখ্য, ২০২১ সালে দেশের অভ্যন্তরীণ ঋণের পরিমাণ ছিল ৭ দশমিক ২২ ট্রিলিয়ন টাকা।
অর্থনীতিবিদরা মনে করছেন, ঋণ ব্যবস্থাপনায় অধিক শৃঙ্খলা নিশ্চিত করা, উন্নয়ন প্রকল্পের যথাযথ যাচাই ও কার্যকর বাস্তবায়ন, রাজস্ব আহরণ জোরদার করা এবং রপ্তানি আয় বৃদ্ধিতে বিশেষ গুরুত্ব না দিলে দীর্ঘমেয়াদে দেশের ঋণ পরিস্থিতি টেকসই রাখা কঠিন হয়ে পড়তে পারে।
সূত্র: কালের কণ্ঠ
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান ‘উপায়’ ও স্বনামধন্য রিটেইল চেইন শপ ‘ফ্রেশ সুপার মার্ট এর গ্রাহকদের জন্য ডিজিটাল পেমেন্ট সুবিধা আরও ...
স্টাফ রিপোর্টার: দেশের অভ্যন্তরীণ বাজারে চালের সরবরাহ স্বাভাবিক রাখা, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং বাজারে সম্ভাব্য মূল্যচাপ নিয়ন্ত্রণে সুগন্ধি চাল রপ্তানিতে অনুমোদিত কোটা ৫০ শতাংশ কমিয়েছে সরকার।বা ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের অন্যতম বৃহৎ আন্তর্জাতিক পর্যটন মেলা বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার (বিটিটিএফ) ২০২৬ আগামী ২৯ থেকে ৩১ অক্টোবর ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিস ...
স্টাফ রিপোর্টার: বিদেশ ভ্রমণের ক্ষেত্রে বাংলাদেশি নাগরিকদের বৈদেশিক মুদ্রা ব্যবহারের বার্ষিক সীমা ৫০ শতাংশ বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে একজন প্রাপ্তবয়স্ক নাগরিক এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ ১৮ হ ...
সব মন্তব্য
No Comments