সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ বিভিন্ন অপরাধে আটক কয়েদীদের দক্ষতা এবং মনো-সামাজিক উন্নয়নের লক্ষ্যে জামালপুর কারাগারে জেলা অপরাধী সংশোধন ও পুনর্বাসন সমিতির উদ্যোগে প্রশিক্ষণ ও বিনোদন সামগ্রী বিতরণ করা হয়।
মঙ্গলবার (১৮ মার্চ) সকাল ১১টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক ও অপরাধী সংশোধন ও পুনর্বাসন সমিতির সভাপতি হাছিনা বেগম। সামগ্রী গ্রহণ করেন জেল সুপার আবুল কালাম আজাদ। বিতরণকালে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক রোকোনুল ইসলাম, সহকারী পরিচালক আবু ইলিয়াস মল্লিক, প্রবেশন কর্মকর্তা ফারুক মিয়া প্রমুখ।
জেলা প্রশাসক উপকরণ সামগ্রী বিতরণ শেষে তার বক্তব্যে বলেন, ভুল বা অপরাধ করে কারাগারে আসা ব্যক্তিদের বন্দি জীবনে স্বাচ্ছন্দ্যে থাকার জন্য সরকার সবধরণের ব্যবস্থা করে থাকে। তাদের বিনোদন ও প্রশিক্ষণের মাধ্যমে মনো-সামাজিক উন্নয়নের পাশাপাশি দক্ষতা উন্নয়নের জন্য অপরাধী সংশোধন ও পুনর্বাসন সমিতির সামগ্রী বিতরণ একটি মহতী কাজ।
একইদিন তিনি ১৩ জন পুরুষ ও ১০ মহিলা কয়েদীদের জন্য আলাদাভাবে সেলাই প্রশিক্ষণ উদ্বোধন করেন। তিনমাসব্যপী প্রশিক্ষণ পরিচালিত হবে। আগ্রহী কয়েদী পাওয়া গেলে নতুন মেয়াদে পুনরায় কোর্স চালানো হবে বলে প্রবেশন কর্মকর্তা জানান।
জানা যায়, এদিন ৪টি সেলাই মেশিন, দুটি ৪০ ইঞ্চি মাপের টেলিভিশন চারটি ক্যারাম বোর্ড, বই ও পোষাক তৈরির জন্য কাপড় দেয়া হয়।
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বোচাগঞ্জে অবৈধভাবে সার মজুদের অভিযোগে এক ইউপি সদস্যের বাড়িতে অভিযান চালিয়ে ২৮ বস্তা সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওই ইউপি সদস্যকে ৫ হাজার টাকা জরি ...
বরিশাল অফিস: বরিশালের বানারীপাড়ায় উপজেলার বাইশারী ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহিন খান সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন। মঙ্গলব ...
সাতক্ষীরা প্রতিনিধি: নারীদের কারিগরি প্রশিক্ষণ, কর্মসংস্থান সৃষ্টি এবং নতুন উদ্যোক্তা হিসেবে গড়ে তুলে অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার লক্ষ্যে ব্রেকিং দ্য সাইলেন্সের আয়োজনে সাতক্ষীরায় স্থানীয় নেতা ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের রেশ কাটতে না কাটতেই এবার দুই যুবদল নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে। সোমবার রাতে শহরের সিনেমাহল মার্কেট ও বিএনপির দলীয় কার্যালয়ের সামনে পৃথক এ ঘটনা ঘ ...
সব মন্তব্য
No Comments