টাঙ্গাইল প্রতিনিধি: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, সরকারের নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী সারাদেশে খাল-নদী খনন ও পুনরুদ্ধার কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে এবং পর্যায়ক্রমে তা বাস্তবায়িত হচ্ছে।
আজ টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া ইউনিয়নের খুদিরামপুর এলাকায় ধলেশ্বরী ও লৌহজং নদী পুনঃখনন এবং টাঙ্গাইল পৌর এলাকায় নদীর তীর প্রতিরক্ষা কার্যক্রমের উদ্বোধনকালে প্রতিমন্ত্রী এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, দেশের নদ-নদী, খাল-বিল আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু দুঃখজনকভাবে অনেক নদী আজ ভরাট ও দূষণের কারণে অস্তিত্ব সংকটে রয়েছে। টাঙ্গাইলের ঐতিহ্যবাহী নদীসহ অন্যান্য নদীর বর্তমান অবস্থা উদ্বেগজনক বলে তিনি উল্লেখ করেন। তিনি বলেন, নদীতে পানি প্রবাহ স্বাভাবিক থাকলে কৃষিকাজ সহজ হবে এবং মৎস্য সম্পদও বৃদ্ধি পাবে, যা স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে সহায়ক হবে। নদী পুনঃখননের পাশাপাশি নদীর তীর সংরক্ষণ, হাঁটার পথ নির্মাণ এবং বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের কথাও জানান তিনি।
প্রতিমন্ত্রী আরো বলেন, নদীতে শিল্পকারখানার বর্জ্য যেন না পড়ে, সে বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নদী পুনঃখনন কার্যক্রম সঠিকভাবে বাস্তবায়নের জন্য একটি তদারকি কমিটি গঠন করা হবে বলেও তিনি জানান। তিনি বলেন, নদী পুনঃখননের মাধ্যমে নদীর নাব্যতা ফিরিয়ে আনা হবে এবং কেউ অবৈধভাবে নদী দখল করে থাকলে প্রশাসনের মাধ্যমে তা উচ্ছেদ করা হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে গবাদিপশু সরবরাহ সম্পর্কে প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দেশে পর্যাপ্ত সংখ্যক গবাদিপশু মজুত রয়েছে এবং স্থানীয় খামারিরাই দেশের চাহিদা পূরণে সক্ষম। এ বিষয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে আগামীকাল আনুষ্ঠানিক ব্রিফ করা হবে বলে তিনি জানান।
টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাঈন উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সঞ্জয় কুমার মহন্ত, সদর উপজেলা নির্বাহী অফিসার শাহীন মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার আবেদুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীনসহ প্রশাসনের কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীবৃন্দ।
ডেস্ক রিপোর্ট: সরকারি চাকরিতে অযৌক্তিকভাবে ভাইভা নম্বর বৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ যুব ফ্রন্ট।মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) এক বিবৃতিতে সংগঠনের আহ্বায়ক রাশেদ শাহরিয়ার এই দাবি জানান। ...
স্টাফ রিপোর্টার: প্রতারণার মামলায় জামিন পেয়ে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন বিদিশা সিদ্দিক। তিনি প্রয়াত সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ফেসবুকে সুইসাইড নোট দেখে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক নেতা ও জাতীয় পিপলস অ্যাকশন (এনপিএ)-এর কেন্দ্রীয় সদস্য মেঘমল্লার বসুকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করেছেন শিবিরের কেন্দ্ ...
স্টাফ রিপোর্টার: জাতীয় পার্টির মহাসচিব, সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা এবিএম রুহুল আমিন হাওলাদার উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন।রোববার (৬ সেপ্টেম্বর ২০২৬) সকাল ৮টা ২৫ ...
সব মন্তব্য
No Comments