রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় দেশী প্রজাতীর একটি গাভী এক সঙ্গে তিনটি বাছুর প্রসব করেছে। জানা গেছে, ২৪ সেপ্টেম্বর সকালে উপজেলার সলিয়াবাকপুর গ্রামের মোঃ শাহীন হাওলাদারের খামারে একটি গাভী একত্রে কালো রঙয়ের তিনটি বাচ্চা (বাছুর) প্রসব করে। তিনটিই ধামরি বাছুর। একটি গাভী একসঙ্গে তিনটি বাছুর প্রসব করায় এলাকাবাসীর মাঝে কৌতুহলের সৃষ্টি হয়েছে। বাছুর তিনটিকে এক নজর দেখার জন্য খামারী শাহিন হাওলাদারের বাড়িতে মানুষের ভিড় পড়ে যায়। অনেকে আবার শখের বশে ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোষ্ট করায় বিষয়টি ভাইরাল হয়ে যায়। বর্তমানে বাচ্চা তিনটি ও গাভী সুস্থ রয়েছে। এদিকে গাভীটি এক সঙ্গে তিন'টি বাচ্চা প্রসব করায় এর মালিক দারুন খুঁশি। এ প্রসঙ্গে উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নে প্রানিসম্পদের দায়িত্বে থাকা এলএসপি মিজান সরদার জানান, গাভীর এক সঙ্গে ৩ টি ডিম্বানুর সৃষ্টি হওয়ায় তিনটি বাছুর জন্ম নিয়েছে।
স্টাফ রিপোর্টার: গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের পেশাগত কাজে সরকার কোনো ধরনের হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান। তিনি বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর ধানমন্ডি ও মহাখালীতে পৃথক দুটি ভবনে লাগা আগুন ফায়ার সার্ভিসের তৎপরতায় নিয়ন্ত্রণে এসেছে। দুটি ঘটনাতেই হতাহতের খবর পাওয়া যায়নি।ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদ ...
স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় শূন্য হওয়া ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তারিখ চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। আগামী ২৯ অক্টোবর এই আসনে ভোটগ্রহণ হবে বলে আজ বৃহস্পতিবার তফসিল ঘোষণা করা হয়েছে ...
স্টাফ রিপার্টার: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যে ...
সব মন্তব্য
No Comments