স্টাফ রিপোর্টার: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা পাঁচ দিনের ছুটি শুরু হয়েছে আজ মঙ্গলবার। আগামী রোববার ২৫ অক্টোবর থেকে আবার অফিস খুলবে। ছুটিতে পরিবারের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে বাড়ির পথে ছুটছে মানুষ। গতকাল সোমবার থেকেই গন্তব্যে রওনা দিয়েছেন রাজধানীর বাসিন্দারা, আজও যাচ্ছেন অনেকে।
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ২০, ২১ ও ২২ অক্টোবর মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার তিন দিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এরপর ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি যুক্ত হয়ে মোট টানা পাঁচ দিনের অবকাশ পাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। জনপ্রশাসন মন্ত্রণালয় গত ৭ অক্টোবর এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। এই ছুটি সমন্বয়ের জন্য গত ১৭ অক্টোবর শনিবার সব সরকারি অফিস খোলা রাখা হয়েছিল।
একই সঙ্গে দেশের সব ব্যাংক ও শেয়ারবাজারও টানা পাঁচ দিন বন্ধ থাকছে। বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপন অনুযায়ী মঙ্গলবার ২০ অক্টোবর থেকে বৃহস্পতিবার ২২ অক্টোবর পর্যন্ত পূজার ছুটি এবং শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি মিলিয়ে ২৪ অক্টোবর পর্যন্ত ব্যাংক ও শেয়ারবাজারে নিয়মিত কার্যক্রম বন্ধ থাকবে।
হিন্দু সম্প্রদায়ের মানুষ যেমন বাড়ি যাচ্ছে, তেমনি দীর্ঘ ছুটি পাওয়ায় স্বজনদের সান্নিধ্যে কয়েকটি দিন কাটাতে এবং শিকড়ের টানে বাড়ির পথে ছুটছেন নগরবাসী। আজ সকাল থেকে বাস টার্মিনাল, রেলস্টেশন ও লঞ্চঘাটে দেখা গেছে যাত্রীদের বাড়তি উপস্থিতি। দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা পাঁচ দিনের ছুটি শুরু হওয়ায় রাজধানী ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ। মঙ্গলবার সকাল থেকেই রাজধানীর যাত্রাবাড়ী, সায়েদাবাদ, ধোলাইপাড় ও আশপাশের এলাকার বাস টার্মিনালগুলোতে যাত্রীদের উপচেপড়া ভিড় দেখা গেছে।
পরিবহন সংশ্লিষ্টরা জানান, পূজার ছুটিকে কেন্দ্র করে স্বাভাবিক সময়ের তুলনায় যাত্রীর চাপ বেড়েছে। কমলাপুর রেলস্টেশন ও সদরঘাট লঞ্চ টার্মিনালেও একই চিত্র। পরিবারের সঙ্গে পূজার আনন্দ ভাগ করে নিতে পেরে অনেকের চোখেমুখে ছিল উচ্ছ্বাস।
যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে বিশেষ প্রস্তুতি নিয়েছে সরকার। বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি) ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত বিশেষ বাস সার্ভিস চালু করেছে। সংস্থাটি ২৬টি রুটে ২০০টি বাস মোতায়েন করবে। এছাড়া নৌপথে যাত্রীদের নিরাপত্তায় সদরঘাটে বাড়তি নজরদারি, অতিরিক্ত লঞ্চ ও ফেরি প্রস্তুত রাখা এবং টার্মিনালে ৩৫টি মোবাইল কোর্ট পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে।
স্টাফ রিপোর্টার: ২০২০ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত প্রায় ৬ বছর ১০ মাসে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেছে বলে জানিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন। রোববার (৮ ...
স্টাফ রিপোর্টার: জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশ, ভুটান ও নেপালের (বিবিএন) মধ্যে আঞ্চলিক ঐক্য জোরদার এবং স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের পরও অভিযোজন অর্থায়ন অব্যাহত রাখার আহ্বান জানিয় ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : তুলির আঁচড়ে ফুটিয়ে তোলা হয়েছে প্রয়াত স্বজনের মুখচ্ছবি। কেউ পরিষ্কার করেছেন সমাধি, কেউ ব্যস্ত ছিলেন মঠ ধোয়া-মোছায়। কোথাও নতুন রঙের প্রলেপ, আবার কোথাও ফুল দিয়ে সাজানো হয়েছে সম ...
স্টাফ রিপোর্টার: আজ শনিবার ঐতিহাসিক ৭ নভেম্বর, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। ১৯৭৫ সালের এই দিনে সিপাহী-জনতার বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ মোড় এসেছিল বলে ইতিহাসে লিপিবদ্ধ রয ...
সব মন্তব্য
No Comments