স্টাফ রিপোর্টার: অনূর্ধ্ব-১৯ এশিয়ে কাপের জন্য দল ঘোষণা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আজিজুল হাকিম তামিমকে অধিনায়ক করে দল সাজানো হয়েছে।
আগামী ২৪ নভেম্বর নতুন টিম আরব আমিরাতে যাবেন । মূল পর্ব শুরু আগে আগামী ২৬ নভেম্বর শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ভারতের বিপক্ষে প্রস্তুতিমূলক ম্যাচ খেলতে মাঠে নামবে যুবরা।
টুর্নামেন্টে গ্রুপ 'বি'তে শ্রীলংকা, আফগানিস্তান ও নেপালের বিপক্ষে খেলবে বাংলাদেশ। এ গ্রুপে রয়েছে ভারত, স্বাগতিক আরব আমিরাত ও জাপান।
২৯ নভেম্বর আফগানিস্তানের বিপক্ষ ম্যাচ দিয়ে এশিয়া কাপ মিশন শুরু করবে বাংলাদেশ যুবরা।
১ ডিসেম্বর নেপাল ও ৩ ডিসেম্বর শ্রীলংকার সাথে খেলবে বাংলাদেশ।
৮ ডিসেম্বর দুবাইয়ে ফাইনাল খেলার মধ্য দিয়ে টুর্নামেন্টের পর্দা নামবে।
পনূর্ধ্ব-১৯ বাংলাদেশ দলে যারা রয়েছে: আজিজুল হাকিম তামিম (অধিনায়ক), জাওয়াদ আবরার (সহ-অধিনায়ক), রিফাত বেহ, সামিউন বাসির রাতুল, দেবাশীষ সরকার দেবো, রিজান হোসেন, আল ফাহাদ, ইকবাল হাসান, ইমন, রাফিউজ্জামান রাফি, ফরিদ হাসান ফয়সাল ,ফারুক মৃধা , শিহাব জেমস, আশরাফুজ্জামান ও সাদ রাজিন।
অতিরিক্ত থাকছেন: কালাম সিদ্দিকি আলিন (ট্রাভেলিং রিজার্ভ), শাহরিয়ার আজমীর, ইয়াসির আরিফাত, সানজিদ মজুমদার।
সিলেট অফিস: ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরিকে দুর্দান্ত ডাবল সেঞ্চুরিতে রূপ দিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টে বাংলাদেশকে শক্ত অবস্থানে নিয়ে গেছেন তাওহিদ হৃদয়। তাঁর রেকর্ডগড়া ইনিংসে ভর ...
স্টাফ রিপোর্টার: সাফ চ্যাম্পিয়নশিপে শুভ সূচনা করেছে বাংলাদেশ। ‘এ’ গ্রুপের প্রথম ম্যাচে ভুটানকে ১-০ গোলে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। বদলি হিসেবে মাঠে নেমে ম্যাচের ৬৯ মিনিটে জয়সূচক গোলটি করেন ম ...
ডেস্ক রিপোর্ট: আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন পর্তুগালের কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনালদো। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও বার্তায় নিজের সিদ্ধান্তের কথা জানান ৪১ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের নতুন ২৯ সদস্যের অ্যাডহক কমিটির সভাপতি করা হয়েছে জাতীয় সংসদ সদস্য ইশরাক হোসেনকে। কমিটির সাধারণ সম্পাদক হয়েছেন মাহফুজ হাসান। জাতীয় ক্রীড়া পরিষদ গঠিত ...
সব মন্তব্য
No Comments