সুমন আদিত্য,জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় মেছো বিড়ালের ৬টি বাচ্চাকে উদ্ধার করে বিপাকে পড়েছেন রাজন মিয়া নামে স্থানীয় এক শিক্ষক।
মঙ্গলবার (৯ জানুয়ারি) দুপুরে উপজেলার হাতিভাঙ্গা ইউনিয়নের কাঠারবিল এলাকার গোয়াল ঘরের ঝুপড়ি থেকে বাচ্চাগুলোকে উদ্ধার করা হয়।
স্থানীয়সূত্রে জানা গেছে, কাঠারবিল এলাকার আবরাহাম সরকার ওরফে রাজন মিয়া দুপুরে তার গোয়াল ঘর মেরামত করার জন্য ভেঙে ফেলেন। ঘরের ভেতরে ঝুপড়ি (পাট খড়ি) সরানোর সাথে সাথেই বাঘের মতো দেখতে দুই বা তিন মাস বয়সের ৬টি বাচ্চা দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে ছুটে আসেন শিক্ষক রাজন মিয়া।
পরে তিনি বাচ্চাগুলো উদ্ধার করে খাঁচায় আটকিয়ে রেখে সরকারী বিভিন্ন বিভাগে যোগাযোগ করার চেষ্টা করেন। উপায় না পেয়ে ৯৯৯ ফোন করেন।
এবিষয়ে শিক্ষক রাজন মিয়া বলেন, 'বাচ্চাগুলো ছেড়ে দিলে হয়তো স্থানীয়রা মেরে ফেলবে এই চিন্তা করে ৯৯৯ এর মাধ্যমে বন বিভাগে যোগাযোগ করার চেষ্টা করি। জামালপুরে বন বিভাগের প্রাণী সংরক্ষণের জায়গা না থাকায় রাতের আধাঁরে বাচ্চাগুলোকে ছেড়ে দিতে বলেছেন। আমি বাচ্চা গুলোকে উদ্ধার করে এখন বিপদে পড়েছি মনে হয়।'
এবিষয়ে জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. সানোয়ার হোসেন বলেন, বাচ্চা রক্ষণাবেক্ষণের কাজ বনবিভাগের। বাচ্চাগুলোর যদি অসুখ হয়ে থাকে তাহলে আমরা চিকিৎসা দিতে পারবো। তাছাড়া আমাদের কিছুই করার নেই।
জামালপুর বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদ ইবনে সিরাজের সাথে যোগাযোগ চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।
তবে ময়মনসিংহ বন বিভাগের সহকারী বনসংরক্ষক সাদেকুল ইসলাম খান জানান, বিষয়টি আমি জানি না আপনার মাধ্যমেই জানতে পারলাম। খোঁজখবর নিয়ে অতি শীঘ্রই বাচ্চা গুলোকে উদ্ধার করা হবে।
মহাসিন মিঞা লিটন, বরিশাল অফিস: বরিশাল নগরীকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব করে গড়ে তুলতে বরিশাল সিটি কর্পোরেশনকে (বিসিসি) বর্জ্য সংগ্রহের সরঞ্জাম দিয়েছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন ...
খুলনা অফিস: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদে খুলনায় বিক্ষোভ ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে ...
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বোচাগঞ্জে অবৈধভাবে সার মজুদের অভিযোগে এক ইউপি সদস্যের বাড়িতে অভিযান চালিয়ে ২৮ বস্তা সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওই ইউপি সদস্যকে ৫ হাজার টাকা জরি ...
বরিশাল অফিস: বরিশালের বানারীপাড়ায় উপজেলার বাইশারী ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহিন খান সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন। মঙ্গলব ...
সব মন্তব্য
No Comments