জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ( জাবি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ক্রীড়া সপ্তাহ’র সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন কলা মানবিকী অনুষদের ডীন অধ্যাপক ড. মোজাম্মেল হক।
অধ্যাপক ড. মোজাম্মেল হক শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “পড়াশোনার পাশাপাশি খেলাধুলায়ও মনোযোগী হতে হবে। নিয়ম মেনে এবং সুস্থ প্রতিযোগিতার মধ্য দিয়ে খেলা পরিচালনা করতে হবে। মেনে নেওয়ার মানসিকতা আমাদের সকলের মধ্যে থাকতে হবে। খেলাধুলার মতো জীবনের প্রতিটি ক্ষেত্রে অনুশীলনের মাধ্যমে ভালোকিছু করা সম্ভব। জীবনে সফল হতে হলে সর্বক্ষেত্রে অনুশীলন করতে হবে।
তিনি আরো বলেন, আমার দেখা মতো সপ্তাহ ব্যাপী এত সুন্দর ত্রীড়া আয়োজন আর কোন বিভাগ করতে পারেনি। আশা করি তারা এ ধারা অব্যহত রাখবে। শেষে তিনি আন্তর্জাতিক সম্পর্ক বিভাগকে ধন্যবাদ জানান।
আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ভারপ্রাপ্ত ক্রীড়া শিক্ষক সাজ্জাদ হোসেনের দেওয়া তথ্য অনুযায়ী, গত ৩- ৫ সেপ্টেম্বরে অনুষ্ঠিত প্রথমবারের মতো সপ্তাহ ব্যাপী খেলায় এবারের আসরে ১১ টি ইভেন্টে ( ক্রিকেট, ফুটবল, দাবা, লুডু, ক্যারম, টেবিল টেনিস,বাস্কেটবল, আইকিউ টেস্ট, কুইজ, পিলো পাসিং, পাঞ্জা লড়াই। ) ৬৩০ জন শিক্ষার্থী অংশ নিয়েছিল। এরমধ্যে বিভিন্ন ইভেন্টে ৫৮ জন শিক্ষার্থী বিজয়ী হয়। এছাড়াও পয়েন্টের ভিত্তিতে ৪৬ তম আবর্তনকে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শ্রেষ্ঠ ব্যাচ ঘোষণা করা হয়।
পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে অধ্যাপক মো: আবদুল্লাহ হেল কাফী বলেন, শিক্ষার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের নতুনভাবে জাগ্রত করে। খেলাধুলার মাধ্যমে নেতৃত্বগুণ আত্মাবিশ্বাস শৃঙ্খলা শিক্ষার্থীদের ভিতর গড়ে উঠে। শুুধুমাত্র শারীরিক কসরতই ক্রীড়া নয়। সুনিদিষ্ট, সুনির্ধারিত, নিয়মনীতি সম্বলিত, কৌশলপূর্ণ শারীরিক কার্যক্রমকে হলো ক্রীড়া। এই বিষয়টি আমাদের মাথায় রাখতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক তাসমিয়া পারসূব।
স্টাফ রিপোর্টার: শেষ হলো ব্যালন ডি’অরের মনোনয়ন ঘোষণা। আর তালিকা প্রকাশের সঙ্গে সঙ্গেই আলোচনার কেন্দ্রে লিওনেল মেসি। ২০২৩ সালে সর্বশেষ এই পুরস্কার জেতা আর্জেন্টাইন মহাতারকা দুই বছর পর আবারও জায়গা কর ...
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উপজেলা পর্যায়ের দুই দিনব্যাপী বাছাই পর্ব। রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় ...
স্টাফ রিপোর্টার: মহিলা এশিয়া কাপ ২০২৬ এর গ্রুপ পর্বের হাই-ভোল্টেজ ম্যাচে লজ্জার রেকর্ড গড়ল পাকিস্তান। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার ভারতের বিপক্ষে মাত্র ৫৫ রানে অল আউট হয়ে গেছে ফা ...
স্টাফ রিপোর্টার: এশিয়ান গেমসের মঞ্চে ক্রিকেটে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে গড়া দল। ২০তম এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেট ইভেন্টের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ব ...
সব মন্তব্য
No Comments