ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের নাম্বার ওয়ান স্মার্টফোন ব্র্যান্ড শাওমি প্রতি বছরের মতো এবারও ক্রেতাদের সঙ্গে ঈদ উদযাপন করতে নিয়ে এসেছে ‘ঈদ উইথ শাওমি’ ক্যাম্পেইন । ০২ মে থেকে শুরু হয়ে ঈদুল আজহার দিন পর্যন্ত চলবে এই ক্যাম্পেইনটি। দেশজুড়ে চলা এই ক্যাম্পেইনের মূল উদ্দেশ্য হলো কার্ডবিহীন সহজ কিস্তি সুবিধা, ফ্ল্যাট ডিসকাউন্ট এবং আকর্ষণীয় উপহারের মাধ্যমে এই উৎসবের মৌসুমে স্মার্টফোন কেনার অভিজ্ঞতাকে আরও স্বস্তিদায়ক করে তোলা।
ক্যাম্পেইনের অংশ হিসেবে, রেডমি নোট ১৫ প্রো+ ডিভাইসে থাকছে আকর্ষণীয় ৫,০০০ টাকা ফ্ল্যাট মূল্য ছাড় অথবা ব্যাংক কার্ডে ১২ মাস পর্যন্ত 0% EMI সুবিধা। এছাড়াও, ‘হালাল ফ্লেক্স’-এর মাধ্যমে কার্ডবিহীন কিস্তিতে মাত্র ৩,০০০ টাকা ডাউন পেমেন্টেই থাকছে রেডমি নোট ১৫ ৫জি ডিভাইসটি কেনার সুযোগ, আর সাথে উপহার হিসেবে রেডমি ওয়াচ ৫ অ্যাক্টিভ। পাশাপাশি, শাওমির অন্যান্য স্মার্টফোনগুলোও মাত্র ২০% ডাউন পেমেন্টে কেনার সুযোগ রয়েছে হালাল ফ্লেক্স কার্ডবিহীন কিস্তি অফারে। আর নিশ্চিত উপহার হিসেবে থাকছে ট্র্যাভেল ব্যাগ, টি-শার্ট, ইত্যাদি। শাওমির ট্যাবলেটগুলোতেও থাকছে এই গিফটের অফার।
এ বিষয়ে শাওমি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, “এই ঈদে সবার জন্য শাওমির স্মার্টফোন আরও সহজলভ্য করতে হালাল ফ্লেক্স এর মাধ্যমে কার্ডবিহীন কিস্তি সুবিধা নিয়ে এসেছি আমরা। এছাড়াও থাকছে বিরাট অঙ্কের মূল্যছাড় সহ ক্রেতাদের পছন্দ ও সুবিধা মত নানা ধরণের অফার। আমাদের বিশ্বাস, এই উদ্যোগ সবার উৎসবের আনন্দকে আরও বহুগুণে বাড়িয়ে তুলবে এবং আমাদের কার্ডবিহীন কিস্তি স্মার্টফোন কেনার ক্ষেত্রে একটি নতুন যুগের সূচনা করবে।”
এই ক্যাম্পেইনের মাধ্যমেই প্রযুক্তিকে সবার জন্য আরও সহজলভ্য করে তোলার উদ্দেশে যাত্রা শুরু করল শাওমির কার্ডবিহীন কিস্তি অফার ‘হালাল ফ্লেক্স’। ফলে স্মার্টফোন আপগ্রেড, ট্যাবলেট কেনা কিংবা প্রিয়জনকে উপহার দেওয়া - যে কোন কারণেই হোক, এখন শাওমির সব স্মার্টফোনই হয়ে যাবে অনেক সহজলভ্য।
স্টক থাকা সাপেক্ষে, এই সীমিত সময়ের ঈদ অফার উপভোগ করতে আপনার নিকটস্থ আউটলেট ভিজিট করুন। আরও বিস্তারিত জানতে শাওমি হেল্পলাইনে +৮৮০ ৯৬১২-৯৪২৬৬৪ কল করুন অথবা অফিসিয়াল ওয়েবসাইট ও ফেসবুক পেজ ভিজিট করুন।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান ‘উপায়’ ও স্বনামধন্য রিটেইল চেইন শপ ‘ফ্রেশ সুপার মার্ট এর গ্রাহকদের জন্য ডিজিটাল পেমেন্ট সুবিধা আরও ...
স্টাফ রিপোর্টার: দেশের অভ্যন্তরীণ বাজারে চালের সরবরাহ স্বাভাবিক রাখা, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং বাজারে সম্ভাব্য মূল্যচাপ নিয়ন্ত্রণে সুগন্ধি চাল রপ্তানিতে অনুমোদিত কোটা ৫০ শতাংশ কমিয়েছে সরকার।বা ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের অন্যতম বৃহৎ আন্তর্জাতিক পর্যটন মেলা বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার (বিটিটিএফ) ২০২৬ আগামী ২৯ থেকে ৩১ অক্টোবর ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিস ...
স্টাফ রিপোর্টার: বিদেশ ভ্রমণের ক্ষেত্রে বাংলাদেশি নাগরিকদের বৈদেশিক মুদ্রা ব্যবহারের বার্ষিক সীমা ৫০ শতাংশ বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে একজন প্রাপ্তবয়স্ক নাগরিক এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ ১৮ হ ...
সব মন্তব্য
No Comments