প্রতাপ হোড় , সাতক্ষীরা : যাত্রীবাহি বাস ও মাছ ভর্তি পিকআপের সংঘর্ষে বাস যাত্রীসহ ৩০জন আহত হয়েছেন। বৃহষ্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে সাতক্ষীরার কলারোয়া উপজেলার তুলসীডাঙার সোনিয়া ফিলিং স্টেশনের পার্শ্ববর্তী মিম ছাত্রাবাসের সামনে এ দুর্ঘটনা ঘটে। আহতদের কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সাতক্ষীরা মেডিকলে কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন, কলারোয়া উপজেলার ইলিশপুরের ইলিয়াছ হোসেন, একই উপজেলার নাকিলা গ্রামের বকুল হোসেন, হাবিবুর রহমান,চান্দুড়িয়ার আবু বক্কর, রঘুনাথপুর গ্রামের গোলাম মোস্তফা, রঘুনাথপুর সরকারি প্রাতমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা পারুল আক্তার, কাজীরহাটের শারমিন আক্তার, আশাশুনি উপজেলার বুধহাটা গ্রামের তোতা পারভিন, সাতক্ষীরা সদরের খলিলুর রহমান, হাবিবুর রহমান, আমজাদ হোসেন, দীলিপ সরকার, হৃদয় মণ্ডল, মফিজুল ইসলাম, নুরজাহান, পারভিন আক্তার, সাবিয়া খাতুন ও বিষ্ণুপদসহ ৩০ জন।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নাসিরউদ্দিন মৃধা জানান, বৃহষ্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে কালিগঞ্জ থেকে যশোরগামি একটি যাত্রীবাহি বাস(সাতক্ষীরা-জ-০৪-০০২৩) ও ব্রজবক্স থেকে মাছভর্তি করে সাতক্ষীরাগামি একটি পিকআপ (খুলনা মেট্রো-ন-১১-১৮০৭) এর সঙ্গে তুলসীডাঙা মীম ছাত্রাবাসের সামনে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস যাত্রী ও পিকআপ চালকসহ ৩০ জন আহত হয়। পুলিশ ও ফায়ার সিভিল ডিফেন্সের সদস্যরা আহতদের উদ্ধার করে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এদের মধ্যে প্রাথমিক চিকিৎসা না নিয়ে ১২ জন চলে যায়। অবস্থার অবনতি হওয়ায় নূরজাহান, পারভিন আক্তার, সাবিয়া ও বিষ্ণুপদকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তবে বাসের চালক ও সহকারি পালিয়ে গেছেন বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে অবৈধ সিগারেট কারখানায় অভিযান চালিয়ে প্রায় ১ লাখ নকল সিগারেট জব্দ করেছে র্যাব। একই সঙ্গে কারখানাটি সিলগালা করা হয়েছে। গতকাল শনিবার রাত ৩টা থেকে সকাল ৭ ...
ডেস্ক রিপোর্ট: আগামী স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থীকে বিজয়ী করতে গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় তৃণমূল নেতাকর্মীদের নিয়ে সাংগঠনিক মতবিনিময় সভা করেছে বিএনপি।শনিবার উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এই সভ ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের সেরা প্যানেল আইনজীবী হিসেবে সম্মাননা স্মারক অর্জন করেছেন বানারীপাড়ার কৃতি সন্তান মো: তারিকুল ইসলাম।আইন পেশায় সততা, নিষ্ঠা, দূরদর্শিতা, মেধা , প্রজ্ঞা ও কর্মদক্ষ ...
পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: রাজশাহী জেলা পরিষদের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা, অসহায় ব্যক্তি ও শিক্ষার্থীদের চিকিৎসা সহায়তাসহ বিভিন্ন প্রকল্পের আওতায় আর্থিক অনুদানের চেক বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হ ...
সব মন্তব্য
No Comments