পিরোজপুর অফিস: সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা, প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধ এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় গণমাধ্যমের ভূমিকা জোরদারের লক্ষ্যে পিরোজপুরে “জার্নালিজম ফর সুন্দরবন” শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ মে) সকাল ১১টায় পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে দক্ষিণাঞ্চলের স্বেচ্ছাসেবী সংগঠন রূপান্তরের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। “Reducing Pollution and Improving the Ecology of the Sundarbans” প্রকল্পের আওতায় আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক, গণমাধ্যমকর্মী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন। সভায় সভাপতিত্ব করেন পিরোজপুর প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি খালিদ আবু। বক্তব্য দেন জেলা জার্নালিজম ফর সুন্দরবন ফোরামের সদস্য সচিব খেলাফত হোসেন খসরু, সদস্য ফসিউল ইসলাম বাচ্চু, ওয়াহিদ হাসান বাবু, হাসান মামুন, ইমাম হোসেন মাসুদ, জিয়াউল হক, নাসির উদ্দিন, তামিম সরদার, নাঈম হোসেন তালুকদার, কুমার শুভ রায় ও নেছারাবাদ উপজেলা আহ্বায়ক আনোয়ার হোসেনসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা। সভা রূপান্তরের জেলা সমন্বয়কারী ও প্রজেক্ট অফিসার সাহিদা বানু সোনিয়া ও সঞ্চালনা করেন “ইউথ ফর সুন্দরবন” এর সাধারণ সম্পাদক হারিসুল ইসলাম। আলোচনা সভায় বক্তারা বলেন, বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন রক্ষায় জনসচেতনতা বৃদ্ধি এবং পরিবেশবিনাশী কর্মকাণ্ড প্রতিরোধে সাংবাদিকদের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে প্লাস্টিক ও পলিথিন দূষণ সুন্দরবনের নদী-খাল, জলজ প্রাণী ও পরিবেশের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। বক্তারা প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা, জনসচেতনতা বৃদ্ধি, তরুণ সমাজকে সম্পৃক্তকরণ এবং স্থানীয় পর্যায়ে কার্যকর নজরদারি জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সুন্দরবন সংলগ্ন এলাকায় দূষণ নিয়ন্ত্রণে জনঅংশগ্রহণ নিশ্চিত ও কার্যকর নীতিমালা বাস্তবায়নের দাবি জানান।
মোঃ মুনসুর রহমান: সাতক্ষীরা শহরের বসুন্ধরা মাকের্ট মালিকদের নামে জমি অধিগ্রহণ ও জমির অবকাঠামো ক্ষতিপূরণের অর্থ প্রদান স্থগিত চেয়ে উচ্চ আদালতে রিট পিটিশন দায়ের করা হয়েছে। রবিবার (৬ সেপ্টেম্বর ২৬) সকালে ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও : আইনি সহায়তা সেবা আরও সহজ, দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত করতে ডিজিটাল পদ্ধতি চালুর সম্ভাবনা নিয়ে ঠাকুরগাঁওয়ে আলোচনা ও মতামত গ্রহণ করা হয়েছে। এ সময় লিগ্যাল এইডের বর্তমান সেবা ...
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে বিদ্যুতের কাজ করতে গিয়ে প্রাণ গেল ১৬ বছর বয়সী স্কুলছাত্র মো. পারভেজ ইসলামের।বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মেরুরচর ইউনিয়নের আইরমারী নতুনপাড়া এলাকায় ঘটে এ ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় অবৈধভাবে সার মজুত ও বেশি দামে বিক্রির অভিযোগে চার ব্যবসায়ীকে অর্থ ও কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাঁদের কাছ থেকে ২৬১ বস্তা সার জব্দ করা হয়। অভিযানে ...
সব মন্তব্য
No Comments