রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের পশ্চিম ডুমুরিয়া এলাকায় আল-আমিন হাওলাদার (৩০) নামের এক মাদকাসক্ত যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৭ আগস্ট) দুপুরে মৃতের ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
এর আগে রবিবার দিবাগত রাতে থানা পুলিশ মৃত আল-আমিনের মরদেহ উদ্ধার করেছেন। মৃত আল-আমিন হাওলাদার ওই এলাকার মৃত লাল মিয়া হাওলাদারের ছেলে।
নিহতের মা মনজিলা বেগম জানিয়েছেন, তার ছেলে দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। তবে কী কারণে আল-আমিন আত্মহত্যা করেছেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, রবিবার সন্ধ্যায় আল আমিনকে ঘরের মধ্যে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পায় পরিবারের সদস্যরা। পরে বিষয়টি গৌরনদী মডেল থানা পুলিশকে জানানো হয়। খবর পেয়ে থানার এএসআই মো. আমির হোসেন ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
পুলিশ জানিয়েছেন, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
গৌরনদী মডেল থানার ওসি মো. তারিক হাসান রাসেল বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, সে বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে কোনো অপরাধের সংশ্লিষ্টতা পাওয়া গেলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ###
বরিশালে যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো :
বরিশাল সদর উপজেলায় যুব উদ্যোক্তাদের জন্য আর্থিক সুযোগ সৃষ্টি ও দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রকল্পের উপজেলা পর্যায়ের সমাপনী সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ আগস্ট) বেলা ১১টায় বরিশাল সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে ব্র্যাকের দক্ষতা উন্নয়ন কর্মসূচি (এসডিপি) ও এডুকেশন অ্যাবাভ অল (ইএএ)'র উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা, প্রকল্পের উপকারভোগী, আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধি, বাজার কমিটির সদস্য, স্থানীয় গণমাধ্যমকর্মী এবং ব্র্যাকের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
সভায় প্রকল্পের সামগ্রিক কার্যক্রম, অর্জন, বাস্তবায়নে বিভিন্ন চ্যালেঞ্জ ও অভিজ্ঞতা তুলে ধরা হয়। পাশাপাশি প্রকল্পের মাধ্যমে যুব উদ্যোক্তাদের ওপর কী ধরনের প্রভাব পরেছে, তা পর্যালোচনা করা হয়। ভবিষ্যতে এ ধরনের কর্মসূচি আরও কার্যকরভাবে বাস্তবায়নের জন্য বিভিন্ন সুপারিশ ও করণীয় নিয়েও আলোচনা করা হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্র্যাকের ডেপুটি ম্যানেজার রফিকুল ইসলাম। উদ্বোধনী বক্তব্য রাখেন বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানা। পরে মাল্টিমিডিয়া উপস্থাপনার মাধ্যমে প্রকল্পের সামগ্রিক কার্যক্রম, অর্জন, চ্যালেঞ্জ ও বাস্তবায়নকালীন অভিজ্ঞতা তুলে ধরেন ব্র্যাকের দক্ষতা উন্নয়ন কর্মসূচির (এসডিপি) জেলা ব্যবস্থাপক রুপেশ বিশ্বাস। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্র্যাকের জেলা সমন্বয়কারী (বিডিসি) রিসান রেজা মো. সাহেদ।
সভায় বক্তারা বলেন, যুবকদের দক্ষতা বৃদ্ধি, উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা এবং তাদের জন্য সহজে আর্থিক সহায়তার সুযোগ তৈরি করা গেলে কর্মসংস্থান সৃষ্টি ও স্থানীয় অর্থনীতিকে আরও শক্তিশালী করা সম্ভব। একই সঙ্গে প্রকল্পের অংশীদার, উপকারভোগী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মতামত গ্রহণের মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
মহাসিন মিঞা লিটন , বরিশাল অফিস: বরিশালের উজিরপুরে প্রায় ৬ কোটি ৮৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত ধামুরা-শোলক ব্রিজের অ্যাপ্রোচ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।আজ ৮ সেপ্টেম্বর সকাল ১০টায় ধামুরা ব ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নিরাপদ খাদ্য নিশ্চিত ও মোড়কজাত খাদ্যে সঠিক এবং পূর্ণাঙ্গ তথ্য সংবলিত লেবেল ব্যবহারের দাবিতে নাটোর জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে লিখিত চিঠি দিয়েছে কসমস (KASMAS)।রোববার (১৬ আ ...
কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: "মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা" — এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠির কাঁঠালিয়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উদযাপিত হয়েছে।উপজেলা প্রশাসন ও উপানুষ্ঠানিক ...
উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: বরিশালের উজিরপুরের বিশিষ্ট সমাজসেবক মোঃ কবির হোসেন সরদার ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, ৪ ছেলে, ১ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।পা ...
সব মন্তব্য
No Comments