সুমন আদিত্য,জামালপুর প্রতিনিধিঃ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুপুর ১২ টায় পদ্মাসেতু উদ্বোধনের পর জামালপুর জেলা আওয়ামীলীগের নেতৃত্বে বিকেল ৩টায় ফৌজদারী মোড় থেকে বিশাল একটি আনন্দ র্যালি বের হয়। র্যালিটি জামালপুর শহরের দয়াময়ী মোড়ে এসে শেষ হয়।
র্যালি শেষে বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামীলীগের সভাপতি এড.মু. বাকী বিল্লাহর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ফারুক আহমেদ চৌধুরী,সিনিয়র সহ-সভাপতি আতিকুর রহমান ছানা,জামালপুর পৌরসভার সবেক মেয়র মির্জা সাখাওত আলম মনি,সদর আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাফিজুর রহমান স্বপন,পৌর কমিটির সাধারন সম্পাদক জামালপুর পৌরসভার মেয়র ছানোয়ার হোসেন ছানু,সভাপতি রহিম রেজা।
সমাবেশে বক্তারা বলেন,পদ্মসেতু নিয়ে সমালোচনাকারী সবার মুখে কালি দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ষোল কোটি জনগনকে নিয়ে নিজশ্ব অর্থায়নে এই পদ্মা সেতু আজ উদ্বোধন করলেন। এটা বাংলার মাটিতে অবিস্মরণীয় হয়ে থাকবে।
স্টাফ রিপোর্টার: সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোটগ্রহণের সম্ভাব্য রোডম্যাপ চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সূচি অনুযায়ী আগামী ১২ নভেম্বর প্রথম ধাপের ভোটের মাধ্যমে স্থ ...
স্টাফ রিপোর্টার: ঢাকা মহানগরের আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা বিধানসহ উত্তম কাজের স্বীকৃতি হিসেবে ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাগণকে পুরস্কৃত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশ ...
স্টাফ রিপোর্টার: ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব গেলেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় সংসদ সচিবালয়ের সহকারী পরিচালক (গণসংযোগ) মো. শোয়াইব।সোমবার (১৪ সেপ্টেম্বর ২০২৬) ...
ডেস্ক রিপোর্ট: মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় থাকায় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। সেই সঙ্গে দেশের কো ...
সব মন্তব্য
No Comments