সুব্রত সানা: নিত্য পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে দু'সপ্তাহের কর্মসুচি দিয়েছে বিএনপি। আজ গুলশান বিএনপি চেয়ারপানসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কমসুচি ঘোষনা করেন দলটির মহসচিব মির্জা ফকরুল ইলাম আলমগীর।
তিনি আরও জানান, কর্মসুচি মহানগর, জেলা-উপজেলা পর্যায়ে বিক্ষোভ সমাবেশ, হাটসভার মাধ্যমে পালন করবে বিএনপি।
তিনি বলেন, আগামী ২৬ ফেব্রুয়ারি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে দুপুরে ২ টায় বিক্ষোভ সমাবেশ। তবে বেনু এখনি ঠিখ হয়নি বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, আমরা চেয়েছি আমাদের পার্টি অফিসের সামনে। যদি সেটা পাওয়া যায় সেখানে হবে না হলে প্রেসক্লাবের সামনে হবে।
২৮ ফেব্রুয়ারি বিভাগীর সদর ও মহানগরে বিক্ষোভ সমাবেশ করবে।
২ মার্চ সারা দেশে জেলা পর্যায়ে বিক্ষোভ সমাবেশ ও ৫ মার্চ সকল উপজেলা পর্যায়ে সমাবেশ করবে।
৬ মার্চ অঙ্গসংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে সারা দেশে বিক্ষোভ সমাবেশ অনষ্ঠিত হবে। ৮ মার্চ জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে সারা দেশে বিক্ষোভ সমাবেশ হবে।
১০ মার্চ সারাদেশে বিক্ষোভ সমাবেশ করবে কৃষকদল। ১২ মার্চ সারাদেশে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে হাটবাজারে হাটসভা।
১৪ মার্চ মহিলা দলের উদ্যোগে সারাদেশে বিক্ষোভ সমাবেশ আর ১৫ মার্চ তাতীদলের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।
স্টাফ রিপাের্টার: বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ ও রাজনৈতিক ইতিহাস সম্পর্কে শিক্ষার্থীদের সঠিক তথ্য জানানো জরুরি বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেছেন, ‘আমরা চাই, বাংল ...
স্টাফ রিপোর্টার: গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে ফের শ্রমিক বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। খবর পেয়ে পুলিশ ও বিজিবির সদস্যরা সাউন্ড গ্রেনেড, টিয়ারগ্যাস ছুড়ে এবং লাঠিপেটা করে তাদের ছত্রভঙ্গ কর ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর পল্লবী ও রূপনগর এলাকায় মাদক, চাঁদাবাজি ও দখলদারত্বের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেছেন, দলের নাম কিংবা তাঁ ...
স্টাফ রিপোর্টার: ১৯৭৫ সালের ৭ নভেম্বরের সিপাহী-অভ্যুত্থানের ঐতিহাসিক ঘটনার স্মরণে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আজ ৭ নভেম্বর শনিবার বিকাল ৪ টায় জিপিও'র সামনে শহীদ কর্নেল তাহের ...
সব মন্তব্য
No Comments