উজিরপুর প্রতিনিধি: বরিশালের উজিরপুরে পশ্চিম সাতলা মায়ের দোয়া ক্লিনিকের মালিক ও পরিচালক ডাঃ রেজাউল করিমের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে জড়িতদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে এলাকাবাসী মানববন্ধন করেছে। ১০ আগষ্ট মঙ্গলবার বেলা ১১টায় মাদ্রাসা শিক্ষক রুহুল আমিন সরদারের সভাপতিত্বে ক্লিনিকের সম্মুখে প্রধান সড়কে ২ শতাধিক নারী ও পুরুষ মানববন্ধনে অংশ গ্রহন করেন। এ সময় বক্তৃতা করেন ছাত্রলীগ নেতা সুইট হাওলাদার, ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও ইউপি সদস্য মোঃ ফারুক হোসেন মোল্লা, স্থানীয় সমাজসেবক আঃ হক বিশ্বাস। বিক্ষুব্ধরা হামলাকারীদের দ্রুত গ্রেফতার পূর্বক বিচারের দাবী জানান। উল্লেখ্য ৫ আগষ্ট ডাঃ রেজাউল কোটালীপাড়া থেকে ক্লিনিকের উদ্দেশ্যে রওনা হলে বিকেল ৫টায় বালিহা ভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে পৌছামাত্র ওই এলাকার নুরু হাওলাদারের ছেলে সন্ত্রাসী কুদ্দুস হাওলাদার(২০) ও দুলু নিজামের ছেলে মশিউর মিজান(২৫)সহ ৫/৬ জন অজ্ঞাত সন্ত্রাসী মিলে অতর্কিত ভাবে হামলা চালিয়ে অচেতন করে নগত ২৫ হাজার টাকা ও একটি মোবাইল ছিনিয়ে নিয়ে যায়। আহতকে উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে ভর্তি করে। হামলার ঘটনায় কোটালীপাড়া থানায় ডাঃ রেজাউল বাদী হয়ে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করে। এ ব্যাপারে আহত ডাঃ রেজাউল জানান, আমার ক্লিনিকে প্রতিনিয়ত একাধিক রোগীর উপস্থিতি দেখে কোটালীপাড়ার ক্লিনিকের মালিকরা ইর্ষান্বিত হয়ে একদল ভাড়াটিয়া সন্ত্রাসীদের দিয়ে আমাকে হত্যার উদ্দেশ্যে হামলা চালানো হয়েছে এবং আমার নগদ অর্থ ও মোবাইল সেট ছিনিয়ে নেয় ওই সন্ত্রাসীরা। আমি অল্পের জন্য প্রাণে বেঁচে যাই। হামলাকারীরা পালিয়ে থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি।
ডেস্ক রিপোর্ট: মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয ...
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গু প্রতিরোধে নিজেদের ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন।আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৫ ...
স্টাফ রিপোর্টার: দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল ভূখণ্ডের সঙ্গে স্থায়ীভাবে যুক্ত করতে বড় ধরনের যোগাযোগ অবকাঠামো গড়ে তোলার পরিকল্পনা করছে সরকার। আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে সড়ক ও সেতু নির্মাণের মাধ্যম ...
বিশেষ প্রতিনিধি, নয়াদিল্লি: ভারতে অনুষ্ঠিতব্য ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ সেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান যোগ দেবেন কি না, সে বিষয়ে নতুন কোনো তথ্য নেই বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন ...
সব মন্তব্য
No Comments