চট্টগ্রাম অফিস: ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিকল্পনা অনুযায়ী আধুনিক, উন্নত, স্বনির্ভর ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়তে তরুণ প্রজন্মকে যোগ্য হিসেবে গড়ে তোলার বিকল্প নেই। তাই ছাত্ররাজনীতি হতে হবে মেধা ও যোগ্যতার ভিত্তিতে। তিনি আরো বলেন, গত ফ্যাসিস্ট সরকার ছাত্ররাজনীতিতে যে দুর্বৃত্তায়ন ও সন্ত্রাসের রাজত্ব তৈরি করেছিল, তা উপড়ে ফেলে ছাত্রদলকেই সুষ্ঠু ধারার রাজনীতির মূল নিয়ামক হতে হবে।
গতকাল চট্টগ্রামে ওমর গণি এমইএস কলেজ ছাত্রদল আয়োজিত ইফাতার মাহফিলে ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, নির্বাচনি ইশতেহার অনুযায়ী জনবান্ধব বিএনপি সরকার ইতোমধ্যে ফ্যামিলি কার্ড, খাল খনন এবং ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফসহ বহু জনকল্যাণমূলক কাজ সফলভাবে শুরু করেছে। কোনো ষড়যন্ত্র বা প্রোপাগান্ডা যেন আমাদের এই উন্নয়ন অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে না পারে, সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ ও সতর্ক থাকতে হবে। দেশ ও মানুষের জীবনমান উন্নয়নই বর্তমান সরকারের একমাত্র লক্ষ্য উল্লেখ করে তিনি বলেন, সবার সহযোগিতায় আগামী দিনের বাংলাদেশ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে।
ইফতার মাহফিলে দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।
ডেস্ক রিপোর্ট: বিশ্ব পরিমণ্ডলে এককেন্দ্রিক আধিপত্য ও যুদ্ধের অবসান ঘটিয়ে সকল রাষ্ট্রের সমঅধিকার, মর্যাদা ও সমান অংশগ্রহণ নিশ্চিত করার সময় এসেছে বলে মনে করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। বিশ ...
ডেস্ক রিপোর্ট: সরকারি চাকরিতে অযৌক্তিকভাবে ভাইভা নম্বর বৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ যুব ফ্রন্ট।মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) এক বিবৃতিতে সংগঠনের আহ্বায়ক রাশেদ শাহরিয়ার এই দাবি জানান। ...
স্টাফ রিপোর্টার: প্রতারণার মামলায় জামিন পেয়ে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন বিদিশা সিদ্দিক। তিনি প্রয়াত সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ফেসবুকে সুইসাইড নোট দেখে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক নেতা ও জাতীয় পিপলস অ্যাকশন (এনপিএ)-এর কেন্দ্রীয় সদস্য মেঘমল্লার বসুকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করেছেন শিবিরের কেন্দ্ ...
সব মন্তব্য
No Comments