ডেস্ক রিপোর্ট: আর্জেন্টিনা সরকার ৪৫ বছর পর, আজ ঢাকায় দেশটির দূতাবাস পুনরায় খুলেছে। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের ভৌগলিক কৌশলগত অবস্থানের পাশাপাশি, অর্থনৈতিকভাবে টেকসই একটি বিশাল অভ্যন্তরীণ বাজারের গুরুত্ব বিবেচনায় নিয়ে, বুয়েন্স এয়ার্স বাংলাদেশে ব্যবসা-বাণিজ্যের সম্ভাবনাকে কাজে লাগাতে চাইছে।
সফররত আর্জেন্টিনার পররাষ্ট্র, আন্তর্জাতিক বাণিজ্য ও উপাসনা মন্ত্রী সান্তিয়াগো আন্দ্রেস ক্যাফিয়েরো রাজধানীর বনানীতে আর্জেন্টিনার নতুন দূতাবাস উদ্বোধন করেন। অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম ও বিপুল সংখ্যক সাংবাদকর্মী উপস্থিত ছিলেন।
আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এটা বাংলাদেশ ও আর্জেন্টিনার সম্পর্ক উন্নয়নের প্রথম ধাপ।’ সর্বশেষ ফিফা বিশ্বকাপ চলাকালে আর্জেন্টিনা ফুটবল দলকে ব্যাপকভাবে সমর্থন দেয়ায় তিনি তার দেশের পক্ষ থেকে বাংলাদেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এসময়ে শাহরিয়ার আলম বলেন, ‘এটি আমাদের দুই দেশের জন্য এক আনন্দঘন মূহুর্ত।’ আর্জেন্টিনার ফুটবলের প্রতি বাংলাদেশী জনগণের ভালবাসার কথা তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশ ও আর্জেন্টিনার মধ্যে শুধুমাত্র কূটনৈতিক সম্পর্কই নয়, একটি আবেগের সম্পর্কও বিদ্যমান’।
১৯৭৮ সালে বাংলাদেশের তৎকালীন ক্ষমতাসীন সামরিক জান্তা সরকার আর্জেন্টিনার ঢাকাস্থ দূতাবাস বন্ধ করে দিয়েছিল। এরপর থেকে, আর্জেন্টিনায় ভ্রমণের জন্য ভিসার মতো কূটনৈতিক কার্যক্রমগুলো ভারতের দিল্লীতে অবস্থিত আর্জেন্টিনার দূতাবাস থেকে করা হতো।
মিশনটি উদ্বোধনের পর, রাষ্ট্রীয় অতিথিশালা যমুনায় পররাষ্ট্র মন্ত্রী ড. মোমেনের সাথে সান্তিয়াগো আন্দ্রেস ক্যাফিয়েরোর দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় তাদের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ ইস্যু নিয়ে আলোচনা হয়।
এরপর, দু’দেশের মধ্যে কয়েকটি চুক্তিতে স্বাক্ষরের কথা রয়েছে তাদের। চুক্তি স্বাক্ষরশেষে, আর্জেন্টিনার পররাষ্ট্র মন্ত্রীর সম্মানে মোমেন একটি নৈশ্যভোজেরও আয়োজন করেছেন। আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী তিন দিনের সরকারি সফরে আজ সকালে বাংলাদেশে পৌঁছেন। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বিআইপি লাউঞ্জে আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানান।
মঙ্গলবার, আর্জেন্টিনার মন্ত্রী ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাবেন। এছাড়াও তিনি এ দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাত করবেন। ক্যাফিয়েরো বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সাথেও সাক্ষাৎ করবেন।
গত ফুটবল বিশ্বকাপে বাংলাদেশী সমর্থকরা আর্জেন্টিনা দলকে যেবাবে সমর্থন দিয়েছিল ও দলটির প্রতি যে ব্যাপক ভালবাসা ও উন্মাদনা দেখিয়েছিল- তার পরিপ্রেক্ষিতে আজেন্টিনার মন্ত্রী বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) পরিদর্শনেও যাওয়ার কথা রয়েছে।
ডেস্ক রিপোর্ট: ইতালির মেস্ত্রেতে জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা ও হেনস্তার অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের প্রবাসী কর্মীদের বিরুদ্ধে। ৮৩তম ভেনিস আন্তর্ ...
ডেস্ক রিপোর্ট: বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণকারী বাংলাদেশিদের জন্য নতুন সতর্কবার্তা দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। শনিবার (৫ সেপ্টেম্বর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশি পর্যটকদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা বা এমইভি সুবিধা সীমিত করেছে মালয়েশিয়া। বাংলাদেশসহ দক্ষিণ এশিয়া ও আফ্রিকার ৩১টি দেশের নাগরিকরা এই সুবিধার সাধারণ আওতার বাইরে পড়েছেন। ফল ...
প্রবাসী ডেস্ক: আগামী ছয় মাসে বাংলাদেশ থেকে দুই লাখ কর্মী নেওয়ার খবরটি ভুয়া ও ভিত্তিহীন বলে জানিয়েছে মালয়েশিয়া সরকার। মালয়েশিয়ার সরকারি মুখপাত্র ও যোগাযোগমন্ত্রী ফাহমি ফাজিল বুধবার মন্ত্রিসভার ...
সব মন্তব্য
No Comments