ডেস্ক রিপোর্ট: সানি লিওন নামটার সঙ্গে পরিচিত সারা বিশ্ব। বিখ্যাত পর্ন তারকা থেকে বলিউড, দুই ক্ষেত্রেই সফল ভাবে কাজ করেছেন সানি। তবে বলিউডে অভিষেক হওয়ার আগে সানি পরিচিত মুখ হয়ে ওঠেন রিয়েলিটি শো বিগ বস-এর প্রতিযোগী হিসেবে। ২০১১ সালে বিগ বসের পঞ্চম মরসুমের ৪৯তম দিনে এসে যোগ দেন তিনি। ৯১তম দিনে তিনি শো থেকে বেরিয়ে যান। এর পরই শুরু হয় তার বলিউডে পথচলা।
বলিউডে পা রাখার পর পূজা ভট্টের ‘জিসম-২’ সিনেমায় সুযোগ পান সানি। এর পর ‘জ্যাকপট’, ‘রাগিনী এমএমএস-২’, ‘এক পহেলি লীলা’, ‘রইস’-সহ একাধিক সিনেমা থেকে আইটেম গান, মিউজিক ভিডিয়ো, রিয়েলিটি শো করেছেন তিনি। আর ফিরে তাকাতে হয়নি সানিকে। কাজ করার সুবাদে সানি অনেকের ভালবাসা যেমন পেয়েছেন, তেমন চক্ষুশূলও হয়েছেন অনেকের।
তবে জানেন কি সানির সঙ্গে কাজ করতে ভয় পান অনেক বলিউড অভিনেতা? কেন? কারণ জানলে আপনিও অবাক হবেন। বলিউডের বিবাহিত অভিনেতাদের স্ত্রীরা নাকি সন্দেহ করতেন যে, তাদের স্বামীরা সানির সঙ্গে কাজ করলে তারা সানির রূপের কাছে নিজেদের সপে দেবেন। আর এর ফলে চিড় ধরতে পারে তাদের দাম্পত্য জীবনে। এই কারণে সানির সঙ্গে কাজ করছে শুনে অনেক অভিনেতার স্ত্রী শুটিং চলাকালীন সেটে গিয়ে উপস্থিত হতেন। ২০১৫ সালে একটি সাক্ষাত্কারে নিজেই এ কথা স্বীকার করেন সানি।
তিনি বলেন, ‘‘আমি যে সব অভিনেতার সঙ্গে কাজ করেছি তাদের বেশির ভাগই বিবাহিত। আমি যখন তাঁদের স্ত্রীদের সঙ্গে দেখা করতাম তখন আমি তাঁদের সঙ্গেই বেশি কথা বলতাম। তবুও আমার বিশ্বাস যে, তাঁরা নিরাপত্তাহীনতায় ভুগতেন।’’ তিনি আরও বলেন, ‘‘আমার মনে হত যে তাঁদের বলি, আমার তোমাদের স্বামী বা প্রেমিকের কোনও দরকার নেই। আমার কাছে পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ স্বামী আছে।’’
তিনি বলেন, ‘‘আমাকে জানানো হয়েছিল যে, বেশির ভাগ অভিনেতা আমার সঙ্গে কাজ করতে ভয় পান কারণ তাঁরা সবাই বিবাহিত। আমি তাঁদের স্ত্রীদের বলতে চাই যে আমি ওঁদের স্বামীদের চাই না। আমার কাছে আমার নিজের স্বামী আছে। আমি তাকে খুবই ভালবাসি। আমার স্বামী যথেষ্ট আকর্ষণীয়। আমার সমস্ত চাওয়া-পাওয়া সে খুব ভাল ভাবে পূরণ করে। তাই আমি তোমাদের স্বামীদের চাই না। আমি নিজের কাজ করতে চাই এবং নিজের স্বামীর হাত ধরে বাড়ি যেতে চাই।’’
সানির স্বামী ড্যানিয়েল ওয়েবার নিজেও এক জন প্রাক্তন পর্ন তারকা। তবে বেশির ভাগ সময় তাকে সানির সঙ্গেই কাজ করতে দেখা গিয়েছে। এ ছাড়া ড্যানিয়েল এক জন গিটার বাদক। তিনি সানির ম্যানেজারও বটে। ২০১১ সালে সানি এবং ড্যানিয়েলের বিয়ে হয়। তাঁদের তিনটি সন্তান। ২০১৭ সালে এই দম্পতি এক শিশুকন্যাকে দত্তক নেন। এ ছাড়াও ২০১৮ সালে সারোগেসি পদ্ধতিতে এই দম্পতির যমজ ছেলে হয়।-ইত্তেফাক
স্টাফ রিপোর্টার: সোনালি পর্দার সেই অমর স্মৃতির উত্তরাধিকার নিয়ে এবার চলচ্চিত্রের আঙিনায় এক নতুন লড়াইয়ের সুর বেজে উঠেছে। দুই কিংবদন্তির উত্তরসূরি এক হয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির হাল ধরতে। আ ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, চলচ্চিত্র কেবল বিনোদনের মাধ্যম নয়, বরং মানুষের দৃষ্টিভঙ্গি, চিন্তাধারা ও মনোজগৎ নির্মাণের একটি অত্যন্ত শক্তিশালী মাধ্যম। তিনি বলেন ...
ডেস্ক রিপোর্ট: মুক্তির আগেই আলোচনার কেন্দ্রে চলে আসা ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ সিনেমা নিয়ে এবার মুখ খুললেন চিত্রনায়িকা মৌসুমী। এর আগে একই ইস্যুতে কড়া প্রতিবাদ জানিয়েছিলেন তার স্বামী ও অভিনেতা ওমর সানী। গত ...
ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রে চলচ্চিত্র নির্মাণে অনুদান ও দুটি আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছেন গবেষক ও নির্মাতা আহমেদ তাহসিন শামস। সম্প্রতি তাঁর প্রামাণ্যচিত্র ‘দ্য ওয়াটার রিডার্স’ যুক্তরাষ্ট্রের ‘ল ...
সব মন্তব্য
No Comments