ডেস্ক রিপোর্ট: আসন্ন ঈদুল আজহা সামনে রেখে রাজধানীতে কোরবানির পশুর অস্থায়ী হাট ইজারা ঘিরে নতুন করে রাজনৈতিক প্রতিযোগিতা তৈরি হয়েছে। এবার ক্ষমতাসীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর স্থানীয় নেতাদের পাশাপাশি বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর নেতারাও সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন হাট ইজারার দৌড়ে। ফলে বহুদিন পর এই খাতে প্রতিযোগিতামূলক পরিবেশ লক্ষ্য করা যাচ্ছে।
বিশেষ করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকার বিভিন্ন পশুর হাটকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে। কোথাও কোথাও ধাক্কাধাক্কির ঘটনাও ঘটেছে বলে জানা গেছে। একই সঙ্গে এই প্রতিযোগিতায় নতুনভাবে ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি)-র নেতাদের উপস্থিতিও চোখে পড়ছে।
অন্যদিকে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় এখনো বিএনপির প্রভাব তুলনামূলক বেশি, যেখানে প্রতিদ্বন্দ্বিতা সীমিত বলেই মনে করা হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, গত প্রায় দুই দশক ধরে রাজধানীর পশুর হাট ইজারায় একটি সিন্ডিকেটের প্রভাব ছিল। এর ফলে খোলা প্রতিযোগিতা ছাড়াই তুলনামূলক কম মূল্যে হাট ইজারা দেওয়া হতো। তবে এবারের পরিস্থিতি ভিন্ন—বিভিন্ন রাজনৈতিক পক্ষের সক্রিয় অংশগ্রহণে হাট ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও প্রতিযোগিতা বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
এদিকে, হাট ইজারা প্রক্রিয়াকে ঘিরে উত্তেজনা নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনের পক্ষ থেকে সতর্ক অবস্থান নেওয়া হয়েছে বলে জানা গেছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
স্টাফ রিপোর্টার: গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে ফের শ্রমিক বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। খবর পেয়ে পুলিশ ও বিজিবির সদস্যরা সাউন্ড গ্রেনেড, টিয়ারগ্যাস ছুড়ে এবং লাঠিপেটা করে তাদের ছত্রভঙ্গ কর ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর পল্লবী ও রূপনগর এলাকায় মাদক, চাঁদাবাজি ও দখলদারত্বের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেছেন, দলের নাম কিংবা তাঁ ...
স্টাফ রিপোর্টার: ১৯৭৫ সালের ৭ নভেম্বরের সিপাহী-অভ্যুত্থানের ঐতিহাসিক ঘটনার স্মরণে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আজ ৭ নভেম্বর শনিবার বিকাল ৪ টায় জিপিও'র সামনে শহীদ কর্নেল তাহের ...
ময়মনসিংহ অফিস: ছাত্র-জনতার গণ অভ্যুত্থানে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরে বিচারের মুখোমুখি হওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি ...
সব মন্তব্য
No Comments