ফরিদপুর প্রতিনিধিঃ ভাঙ্গা উপজেলার পৌরসদরের ৮নং ওয়ার্ডের হোগলা-ডাঙ্গী সদরদী গ্রামের একটি পাটক্ষেত থেকে এক কিশোরীর বিবস্ত্র মরদেহ উদ্ধারের ঘটনায় আজ ভিকটিমের মা মেরিনা বেগম বাদী হয়ে ভাঙ্গা থানায় একটি মামলা করা হয়েছে।। শুক্রবার বিকালে ওই গ্রামের একটি পাটক্ষেত থেকে থানা পুলিশ,ডিবি,সিআইডির যৌথ টীম রেখা আক্তার(১৬)নামের ওই কিশোরীর মরদেহ উদ্ধার করে। তবে এখন পর্যন্ত কোন আসামীকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। ধর্ষনের পর তাকে গলায় ওড়না পেচিয়ে হত্যা করা হয়েছে বলে ধারনা করা হচ্ছে। আজ সকালে ফরিদপুর পুলিশ সুপার মোহাম্মাদ মোর্শেদ আলম সহ আইনশৃঙ্খলা বাহিনীর উর্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ সুপার দ্রুত ধর্ষনে জড়িতকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে বলে সবাইকে আশ্বস্ত করেন।
উল্লেখ্য যে, শুক্রবার মেয়েটি তাদের বাড়ীর পাশে পুকুরে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়।বিকেলে এক কৃষক পাটের ক্ষেতের মধ্যে ওড়না দিয়ে মুখ বাধা বিবস্ত্র অবস্হায় মেয়েটির মরদেহ দেখতে পায়।
রাহাদ সুমন বরিশাল ব্যুরো: বরিশালের বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডা. সুরঞ্জিত দাসের ওপর হামলা ও মারধরের ঘটনায় অভিযুক্ত পৌর যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ইমরান খান সালামকে গ্রে ...
পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: রাজশাহীর হযরত শাহ মখদুম বিমানবন্দরের সামনের অংশ থেকে গ্রেনেড সদৃশ দুটি বস্তু উদ্ধারের পর সেখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে পুলিশ। মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।ওই সময় ...
মহসিন মিঞা লিটন, বরিশাল অফিস: অধ্যবসায়, পরিশ্রম ও একাগ্রতাই সফলতার চাবিকাঠি। জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য অর্জনে লক্ষ্য স্থির রেখে কঠোর পরিশ্রম করতে হবে। শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে এমন ...
সাতক্ষীরা প্রতিনিধি: "যুক্ত হও, সৃষ্টি করো, একসঙ্গে বাঁচো"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সামাজিক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও শান্তিপূর্ণ সহাবস্থানের আহ্বান জানিয়ে সাতক্ষীরায় দিনব্যাপী ‘তরুণ নেতৃত ...
সব মন্তব্য
No Comments