ডেস্ক রিপোর্ট: দ্রুতগতির এই সময়ে ব্যক্তিগত যাতায়াতের সবচেয়ে জনপ্রিয় মাধ্যম হয়ে উঠেছে মোটরসাইকেল। শহর থেকে গ্রাম—সবখানেই দুই চাকার এই যান শুধু চলাচলই নয়, বহু মানুষের আয়ের উৎস হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
ইঞ্জিন ক্ষমতার সীমা বাড়ানো এবং আন্তর্জাতিক মানের ব্র্যান্ড ব্যবহারের সুযোগ দেওয়ায় দেশের মোটরসাইকেল শিল্পে নতুন গতি এসেছে। সংশ্লিষ্টদের মতে, এসব সিদ্ধান্তের ফলে বর্তমানে খাতটির বাজারমূল্য প্রায় ১০ হাজার কোটি টাকায় পৌঁছেছে। ধারাবাহিক প্রবৃদ্ধি অব্যাহত থাকলে ২০৩০ সালের মধ্যে তা ১৬ হাজার কোটি টাকায় উন্নীত হতে পারে।
স্থানীয় উৎপাদন ও সংযোজনের সঙ্গে যুক্ত উদ্যোক্তারা বলছেন, বাংলাদেশের মোটরসাইকেল শিল্প এখন একটি রূপান্তরকাল অতিক্রম করছে। উচ্চ সিসির বাইকের অনুমোদন, দেশীয় উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরে আসায় বিক্রির পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
তবে দীর্ঘমেয়াদি কর ছাড়, নিবন্ধন ব্যয় হ্রাস এবং নীতিগত সহায়তা নিশ্চিত করা গেলে বাংলাদেশ মোটরসাইকেল রপ্তানির ক্ষেত্রেও সম্ভাবনাময় দেশ হিসেবে আত্মপ্রকাশ করতে পারে বলে মত তাদের।
জার্মানভিত্তিক বিজনেস ইন্টেলিজেন্স প্রতিষ্ঠান স্ট্যাটিসটার তথ্যমতে, বিশ্বের দ্রুত সম্প্রসারিত মোটরসাইকেল বাজারগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান এখন শীর্ষ সারিতে। মাথাপিছু আয় বৃদ্ধির ধারাবাহিকতা এই বাজারকে ভবিষ্যতে আরও শক্তিশালী করবে বলে ধারণা করা হচ্ছে।
বিশেষজ্ঞদের মতে, ৫০০ সিসি পর্যন্ত মোটরসাইকেল ব্যবহারের অনুমতি স্থানীয় চাহিদা পূরণের পাশাপাশি রপ্তানির নতুন দিগন্ত খুলে দিতে পারে।
সূত্র: সমকাল
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান ‘উপায়’ ও স্বনামধন্য রিটেইল চেইন শপ ‘ফ্রেশ সুপার মার্ট এর গ্রাহকদের জন্য ডিজিটাল পেমেন্ট সুবিধা আরও ...
স্টাফ রিপোর্টার: দেশের অভ্যন্তরীণ বাজারে চালের সরবরাহ স্বাভাবিক রাখা, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং বাজারে সম্ভাব্য মূল্যচাপ নিয়ন্ত্রণে সুগন্ধি চাল রপ্তানিতে অনুমোদিত কোটা ৫০ শতাংশ কমিয়েছে সরকার।বা ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের অন্যতম বৃহৎ আন্তর্জাতিক পর্যটন মেলা বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার (বিটিটিএফ) ২০২৬ আগামী ২৯ থেকে ৩১ অক্টোবর ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিস ...
স্টাফ রিপোর্টার: বিদেশ ভ্রমণের ক্ষেত্রে বাংলাদেশি নাগরিকদের বৈদেশিক মুদ্রা ব্যবহারের বার্ষিক সীমা ৫০ শতাংশ বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে একজন প্রাপ্তবয়স্ক নাগরিক এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ ১৮ হ ...
সব মন্তব্য
No Comments