মহাসিন মিঞা লিটন, উজিরপুর প্রতিনিধিঃ উজিরপুরে ছাত্রলীগের ৭৬তম প্রতিষ্ঠা বার্ষিকী বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে ৪ জানুয়ারি সন্ধ্যায় উজিরপুর আওয়ামী লীগের প্রধান কার্যালয়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি অসিম কুমার ঘরামীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ জালিছ মাহমুদ শাওনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তৃতা করেন বরিশাল-২ আসন (উজিরপুর-বানারীপাড়া) আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী, কেন্দ্রীয় ওয়ার্কার্স পার্টির সভাপতি, সাবেক সফল মন্ত্রী কমরেড রাশেদ খান মেনন, বরিশাল জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ্যাডঃ তালুকদার মোঃ ইউনুস, সাবেক সংসদ সদস্য মোঃ মনিরুল ইসলাম মনি,উজিরপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এসএম জামাল হোসেন, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী, সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আবিদ আল হাসান, উপজেলা শ্রমিক লীগের সভাপতি মোঃ রফিকুল ইসলাম শিপন মোল্লা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ মিজানুর রহমান সবুজ বালীসহ অনেকে। আলোচনা সভা শেষে কেক কেটে দিবসটি উদযাপন করে নেতাকর্মীরা।
খুলনা অফিস: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদে খুলনায় বিক্ষোভ ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে ...
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বোচাগঞ্জে অবৈধভাবে সার মজুদের অভিযোগে এক ইউপি সদস্যের বাড়িতে অভিযান চালিয়ে ২৮ বস্তা সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওই ইউপি সদস্যকে ৫ হাজার টাকা জরি ...
বরিশাল অফিস: বরিশালের বানারীপাড়ায় উপজেলার বাইশারী ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহিন খান সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন। মঙ্গলব ...
সাতক্ষীরা প্রতিনিধি: নারীদের কারিগরি প্রশিক্ষণ, কর্মসংস্থান সৃষ্টি এবং নতুন উদ্যোক্তা হিসেবে গড়ে তুলে অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার লক্ষ্যে ব্রেকিং দ্য সাইলেন্সের আয়োজনে সাতক্ষীরায় স্থানীয় নেতা ...
সব মন্তব্য
No Comments