বরিশাল অফিস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বরিশাল হাইটেক পার্ক তরুণ প্রজন্মের জন্য প্রধানমন্ত্রীর উপহার উল্লেখ করে বলেছেন, তারুণ্যের মেধা ও প্রযুক্তির শক্তিকে কাজে লাগিয়ে বরিশালকে স্মার্ট নগরী হিসেবে গড়ে তুলতে হবে।
প্রতিমন্ত্রী আজ বরিশাল শিল্পকলা একাডেমী মিলনায়তনে বরিশাল আইটি/'হাইটেক পার্ক-এর ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষ্যে এক আলোচনা সভায় সভাপতির বক্তৃতায় এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদেক আব্দুল্লাহ।
প্রতিমন্ত্রী বলেন জ্ঞানসমৃদ্ধ, প্রযুক্তিনির্ভর সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে সারাদেশে ১৩ হাজার শেখ রাসেল ডিজিটাল ল্যাব প্রতিষ্ঠিত করা হয়েছে। ৬৪ টি জেলায় শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার প্রতিষ্ঠা করা হচ্ছে। এছাড়া শেখ হাসিনা ইনস্টিটিউট অভ্ ফ্রন্টিয়ার টেকনোলজি ও দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয় বিশেষায়িত ল্যাব চেষ্টা করা হচ্ছে।
পলক বলেন, আইটি/আইটিইএস খাতে ইতোমধ্যে ২০ লক্ষ কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। আইসিটি খাতের রপ্তানি আয় বর্তমানে ১.৪ বিলিয়ন মার্কিন ডলার। দেশে ফ্রিল্যান্সারের সংখ্যা এখন সাড়ে ৬ লক্ষ। তিনি
বলেন, বরিশাল হাইটেক পার্কে প্রশিক্ষণ গ্রহণ করে এলাকার তরুণরা বরিশাল নগরীকে সিলিকন নগরী হিসেবে গড়ে তুলবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক
ড. বিকর্ণ কুমার ঘোষ, ১২ জেলায় আইটি/ হাইটেক পার্ক প্রকল্পের প্রকল্প পরিচালক মমতাজুল হক। বরিশালের পুলিশ কমিশনার, কুষ্টিয়া জেলা প্রশাসক, আইসিটি বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ, জেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
ডেস্ক রিপোর্ট: তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে তাদের রিয়েলমি সি১০০আই নিয়ে এসেছে, যা এই সেগমেন্টের ব্যাটারি পারফরম্যান্সে নতুন মানদণ্ড নির্ধারণ করেছে। নিরবচ্ছিন্ন ...
ডেস্ক রিপোর্ট: এন্ট্রি-লেভেল সেগমেন্টে ফ্ল্যাগশিপ লুকের নতুন স্মার্টফোন আনছে অপো। শীঘ্রই দেশের বাজারে উন্মোচন হতে যাচ্ছে অপো এ৬সি। অপো জানায়, স্টাইল ও এলিগেন্ট ডিজাইন চাওয়া ব্যবহারকারীদের জন্য ফ্ ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : ডিজেল সংকটে যখন দিশেহারা কৃষক, ঠিক তখনই আশার আলো দেখাচ্ছেন কুষ্টিয়ার দৌলতপুরের যুবক মনিরুল ইসলাম। অব্যবহৃত পোড়া মবিল থেকে তিনি উদ্ভাবন করেছেন ডিজেলের বিকল্প জ্বালানি ম্য ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের ইলেকট্রিক ভেহিকল (ইভি) মার্কেটের বিভিন্ন ডিজাইনের বাইকগুলো এতদিন মূলত নিত্যদিনের যাতায়াতের বাহন হিসেবেই পরিচিত ছিল। এই পরিবেশবান্ধব যাতায়াতের ধারণায় এবার গতির থ্রিল ...
সব মন্তব্য
No Comments