আনিছ আহমেদ শেরপুর প্রতিনিধি: শেরপুরে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)-র অভিযানে মাদক ব্যবসায়ী লুৎফর রহমানকে (৪০) হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে। লুৎফর রহমান জেলার ঝিনাইগাতী উপজেলার চেঙ্গুরিয়া পশ্চিমপাড়া গ্রামের কফিল উদ্দিনের ছেলে।
পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, শেরপুরের পুলিশ সুপারের নির্দেশনায় ডিবি'র অফিসার ইনচার্জের নেতৃত্বে ৪ নভেম্বর শুক্রবার সন্ধা ৭.২৫ ঘটিকায় ঝিনাইগাতী থানার চেঙ্গুরিয়া (কালিবাড়ী) বাজার এলাকায় এক অভিযান পরিচালনা করেন এসআই মোহাম্মদ সাইফুল। এসময় মাদক ব্যবসায়ী লুৎফর রহমানের দোকান থেকে তার সংগ্রহে থাকা ৩৪ পিছ ভারতীয় নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার ও তাকে গ্রেপ্তার করা হয়।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, পেশায় ঔষধ বিক্রেতা লুৎফর রহমান এলাকায় একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। কালিবাড়ী বাজারে তার ঔষধের দোকান রয়েছে।
ঔষধ ব্যবসার আড়ালে সে দীর্ঘদিন থেকে মাদক ব্যবসা করে আসছে। এতিপূর্বে সে একাধিকবার এলাকাবাসীর কাছে হাতেনাতে ধরা পড়ে আর কখনো মাদক ব্যবসা করবেনা মর্মে অঙ্গীকার করে। এলাকাবাসী তাকে কালিবাড়ী বাজার থেকে ব্যবসা গুটিয়ে চলে যেতে বলে। কিন্তু সে অপেক্ষাকৃত নিরিবিলি একটি মার্কেটে দোকান ভাড়া নিয়ে সেখানে বিশেষ কক্ষ নির্মাণ করে মাদক ব্যবসায় চালিয়ে আসছিল। লুৎফর গ্রেপ্তার হওয়ায় এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন।
ঝিনাইগাতী থানার ওসি মণিরুল আলম ভূঁইয়া জানিয়েছেন, "এবিষয়ে ঝিনাইগাতী থানায় মামলা নং-০৫; মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ২০১৮ সালের ৩৬(১) সারনির ৮(গ)/৩৩(ক)/৪১ ধারায় রুজু করা হয়েছে।
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুর পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার প্রক্রিয়া দ্রুত এগিয়ে নিতে স্থানীয় সরকার বিভাগকে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে এ বিষয়ে নেওয়া প ...
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরে তালাকপ্রাপ্ত এক নারীকে ধর্ষণের মামলায় আসলাম হোসেন (৩০) নামে এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্ ...
উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. শাহজাহান বিশ্বাস (৬৫) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ৯ সেপ্টেম্বর বুধবার দুপুরে উপজেলার শিকাপুর ইউনিয়নের পূর্ব জয়শ্রী গ্র ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: পিরোজপুরে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পিরোজপুরের কদ ...
সব মন্তব্য
No Comments