১. বৃষ্টি বিলাস
তুমি যখন উঁচু ভবনের ব্যালকনিতে দাঁড়িয়ে
কফির মগে চুমুক দিয়ে
হাত বাড়িয়ে বৃষ্টি ছুতে ব্যস্ত
অন্য প্রান্তে কেউ
বাঁধ ভেঙ্গে জোয়ারেরপানিতে
ভেসে যাওয়া ঘর বাঁচাতে ন্যস্ত
খিঁচুড়ি আর ইলিশ ছাড়া
তোমার বৃষ্টি বিলাস হয়ে যায় যেন অপূর্ণ,
অন্য প্রান্তে চালহীন ঘরে
এই বৃষ্টিতে কারো পেট থেকে যায় শুন্য
কাঁথা মুড়ি দিয়ে -
আলসেমিতে কেটে যায়তোমার বেলা,
অন্যপ্রান্তে খেটে খাওয়া মানুষগুলো
বৃষ্টিতে ভিজে চালিয়ে যায় জীবন ভেলা
তুমি যখন পপকর্ণ চিবুতে চিবুতে
সিনেমায় দিয়ে ডুব-
করছো তোমার বৃষ্টি বিলাস
অন্য প্রান্তে ছাউনির তলে বসে
দুমুঠো ভাত খেতে পারাটাই কারো অভিলাষ।
২. ভালোবাসার রং
ভালোবাসার রং কি হয় ?
ভালোবাসা দিবসের দিন দেখি-
একেক জনে একেক কথা কয়
বলে তাঁরা- লাল, নীল, বেগুনী
আমার মনে হয় ধবল রং তাঁহার,
তাহাতে যেই রং লাগাবে হয়ে যাবে তেমনি
আচ্ছা, ভালোবাসার কি কোন দিবস লাগে?
ফেব্রুয়ারি আসলে দেখি-
সবাই করে হুনহুন-প্যানপ্যানানি
বলে তাঁরা -
এটাই নাকি মাস ভালোবাসার,
আমার মনে হয় এটার নেই আলাদা মাস দিন
ভালোবাসার মানুষের কাছে
ভালোবাসা দিবস প্রতিদিন
ভালোবাসার কি আলাদা কোন ফুল থাকে ?
লাল গোলাপ নিয়ে কেন করে টানাটানি ?
ভালোবাসা কি অন্য ফুলে হয়না একটুখানি!
৩. মা'য়ের কন্যা
মন্দির কাপে, কাপে মসজিদ
কাপে গীর্জা প্যাগোডো
মা, তুমি যখন কাঁদো
তোমার চোখের পানি, ভুবনে বয়ে দেয় বন্যা,
মা, তবু কেন আজও তোমাদের এতো কান্না?
মা, মাগো, ও মা-
দু'চোখের জল এবার থামাও না!
এসেছে যে -
তোমার কোলে তোমার রাজকন্যা
মেয়ে বলে ছুঁড়ে ফেলোনা,
ফেলে দিওনা আমায় মাগো!
দেখবে তুমি দেখবে,
কাঁদতে তোমায় দেবো না।
[ সকল মেয়েদের পক্ষ থেকে মায়েদের জন্য এই কবিতা উৎসর্গ।
স্টাফ রিপোর্টার: রাজনীতিবিদ ও মডেল মেঘনা আলম বলেছেন, তিনি এখন পর্যন্ত শারীরিক সম্পর্কে জড়াননি। রোববার (৬ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পোস্টে ব্যক্তিগত জীবন নিয়ে নানা অপবাদের বিষয়ে কথা বলতে গিয়ে এ দাব ...
ডেস্ক রিপোর্ট: বর্তমান প্রজন্মের শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী সৈয়দ অমি আবারও হাজির হলেন নতুন গান ও মিউজিক ভিডিও নিয়ে। এবার তার সঙ্গে দ্বৈত কণ্ঠে কণ্ঠ মিলিয়েছেন তরুণ প্রজন্মের আরেক জনপ্রিয় গায়িকা আয়েশা মৌস ...
স্টাফ রিপোর্টার: জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে রাজধানীর যাত্রাবাড়ী ও শাহবাগ থানায় দায়ের হওয়া পৃথক দুটি হত্যা মামলায় আগাম জামিন পাননি চিত্রনায়ক রিয়াজ উদ্দিন আহমেদ সিদ্দিক।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ...
স্টাফ রিপোর্টার: নতুন ছবির শুটিং করতে নেপালে গিয়ে বিপাকে বড়পর্দার দুই অভিনেতা খরাজ মুখোপাধ্যায় ও রজতাভ দত্ত। নেপালের চিন সীমান্তঘেঁষা রাসুয়া জেলায় ভয়াবহ হড়পা বান ও ফ্ল্যাশ ফ্লাডের জেরে আটকে পড়েছেন ...
সব মন্তব্য
No Comments