ডেস্ক রিপোর্ট: ঢাকার বাড্ডায় প্রায় এক হাজার শিক্ষার্থীকে নিয়ে অনুষ্ঠিত হয়েছে ড. গোলাম মহিউদ্দিন স্মৃতি সাংস্কৃতিক উৎসব।
শনিবার (১৮ মার্চ) সকাল ৯টা থেকে উত্তর বাড্ডায় বাড্ডা গার্লস হাইস্কুলে এ উৎসব শুরু হয়ে চলে বিকেল পর্যন্ত। এতে ৮টি ভিন্ন ভিন্ন প্রতিযোগিতায় অংশ নেন চতুর্থ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা।
আয়োজকরা জানান, সাংস্কৃতিক উৎসবে চিত্রাঙ্কণ, সঙ্গীত, নৃত্য, নির্ধারিত বক্তৃতা, একক নাটক, উপস্থিত বক্তৃতা, রচনা প্রতিযোগিতা ও আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
কালাচাঁদপুর গার্লস স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী মালিহা রহমান এসেছিলেন নৃত্য প্রতিযোগিতায় অংশ নিতে। তিনি বলেন, নিজের স্কুলে নানা আয়োজন হয়। কিন্তু অন্য স্কুলের সঙ্গে প্রতিযোগিতার তেমন সুযোগ পাই না। এখানে আরও অনেক স্কুল থেকে শিক্ষার্থীরা এসেছে। সবার সঙ্গে প্রতিযোগিতায় অংশ নিয়ে ভীষণ ভালো লাগছে।
বাড্ডা আলাতুন্নেছা স্কুল আ্যান্ড কলেজের ৯ম শ্রেণীর শিক্ষার্থী জুনায়েদ আহমেদ অংশ নিয়েছেন গানের প্রতিযোগিতায়। ভীষণ উচ্ছ্বসিত তিনিও।
এই শিক্ষার্থী বলেন, এরকম প্রতিযোগিতায় অংশ নিতে পেরে ভালো লাগছে। আরও অনেক শিক্ষা প্রতিষ্ঠান থেকে অনেকেই এসেছে। একটা উৎসবমুখর পরিবেশ দেওয়ায় আয়োজকদের ধন্যবাদ।
আয়োজকরা জানান, বুয়েটের প্রয়াত সাবেক শিক্ষক ও জাতীয় তেল গ্যাস খনিজ সম্পদ রক্ষা আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব ড. গোলাম মহিউদ্দিন স্মরণে ২০১৪ সাল থেকে এ উৎসব আয়োজন করা হচ্ছে। প্রতিবছর সৃজনশীল বিভিন্ন বিষয়ের ওপর প্রায় শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশ নেয়। বিজয়ীদের বইসহ নানা আকর্ষণীয় পুরষ্কার দেওয়া হয়।
উৎসব কমিটির সদস্য শাহরিয়ার ইব্রাহিম মিমো বলেন, শিক্ষার্থীদের মধ্যে সাংস্কৃতিক বিকাশ ও সেটিকে উপস্থাপনা করার জন্যই এই উৎসব আয়োজন করা হয়। কারণ সাংস্কৃতিক মননই একটি শিশুকে মানবিক করে গড়ে তোলে। এবছরও উৎসবে প্রায় হাজারো শিক্ষার্থী অংশ নিয়েছে। তারা নানা বিষয়ের ওপর নিজের মেধাকে উপস্থাপন করেছে।
স্টাফ রিপোর্টার: সোনালি পর্দার সেই অমর স্মৃতির উত্তরাধিকার নিয়ে এবার চলচ্চিত্রের আঙিনায় এক নতুন লড়াইয়ের সুর বেজে উঠেছে। দুই কিংবদন্তির উত্তরসূরি এক হয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির হাল ধরতে। আ ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, চলচ্চিত্র কেবল বিনোদনের মাধ্যম নয়, বরং মানুষের দৃষ্টিভঙ্গি, চিন্তাধারা ও মনোজগৎ নির্মাণের একটি অত্যন্ত শক্তিশালী মাধ্যম। তিনি বলেন ...
ডেস্ক রিপোর্ট: মুক্তির আগেই আলোচনার কেন্দ্রে চলে আসা ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ সিনেমা নিয়ে এবার মুখ খুললেন চিত্রনায়িকা মৌসুমী। এর আগে একই ইস্যুতে কড়া প্রতিবাদ জানিয়েছিলেন তার স্বামী ও অভিনেতা ওমর সানী। গত ...
ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রে চলচ্চিত্র নির্মাণে অনুদান ও দুটি আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছেন গবেষক ও নির্মাতা আহমেদ তাহসিন শামস। সম্প্রতি তাঁর প্রামাণ্যচিত্র ‘দ্য ওয়াটার রিডার্স’ যুক্তরাষ্ট্রের ‘ল ...
সব মন্তব্য
No Comments