মোংলা ( বাগেরহাট ) থেকে মোঃ নূর আলমঃ মোংলা বন্দর দিয়ে আমদানি রপ্তানি বাণিজ্যের অংশিদারি হয়ে এ বন্দর ব্যবহার করতে চায় প্রতিবেশি রাষ্ট্র নেপাল। এ লক্ষ্যে নেপালের একটি প্রতিনিধি দল বুধবার (৮ সেপ্টেম্বর) দুপুরে বন্দর কর্তৃপক্ষের সাথে মতবিনিময় সভা করেছেন। মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার এন্ড মেরিন) ক্যাপ্টেন এম আব্দুল ওয়াদুদ তরফদার এ তথ্য নিশ্চিত করেছেন।
ক্যাপ্টেন এম আব্দুল ওয়াদুদ তরফদার বলেন, বাংলাদেশে নিযুক্ত নেপাল হাই কমিশনের ডেপুটি চিফ অব মিশন কুমার রাইয়ের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধি দল দুপুর সোয়া ১২টায় মোংলা বন্দরে প্রবেশ করেন। এরপর বন্দর কর্তৃপক্ষের সভাকক্ষে বন্দরের উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে দীর্ঘ দুই ঘন্টার মতবিনিময় সভায় মিলিত হন তারা।
নানা রকম সুযোগ সুবিধা দেখে মতবিনিময় সভায় মোংলা বন্দর ব্যবহারের মাধ্যমে নেপালে কিভাবে পণ্য আমদানি-রপ্তানি করতে পারে সে ব্যাপারে এ বন্দর ব্যবহারে আগ্রহ প্রকাশ করেছেন নেপালের প্রতিনিধি সদস্যরা। তারা ভারতের হলদিয়া বন্দর ব্যবহার করে থাকেন। এখন থেকে মোংলা বন্দর ব্যবহার করার বিষয়ে মতবিনিময় সভায আলোচিত হয়।
এর আগে ২০১১ সালে বাংলাদেশ, ভারত, নেপাল ও ভূটান এ চার দেশ নিজেদের মধ্যে ব্যবসা বাণিজ্য প্রসার ঘটাতে ট্রানজিট চুক্তি হয়। চুক্তির পর এবারই প্রথম এ বন্দর ব্যবহারের আনুষ্ঠানিক সফরে এলো নেপাল।
নেপালকে ট্রানজিট সুবিধা দিলে মোংলা বন্দর অর্থনৈতিকভাবে লাভবান হবে উল্লেখ করে মোংলা বন্দরের ক্যাপ্টেন এম আব্দুল ওয়াদুদ তরফদার বলেন, তারা এই বন্দরের জেটিসহ বিভিন্ন স্থাপনা পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেছেন। দুপুর ২ টায় মোংলা বন্দর ত্যাগ করেন নেপালের প্রতিনিধিরা।
ডেস্ক রিপোর্ট: ইতালির মেস্ত্রেতে জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা ও হেনস্তার অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের প্রবাসী কর্মীদের বিরুদ্ধে। ৮৩তম ভেনিস আন্তর্ ...
ডেস্ক রিপোর্ট: বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণকারী বাংলাদেশিদের জন্য নতুন সতর্কবার্তা দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। শনিবার (৫ সেপ্টেম্বর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশি পর্যটকদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা বা এমইভি সুবিধা সীমিত করেছে মালয়েশিয়া। বাংলাদেশসহ দক্ষিণ এশিয়া ও আফ্রিকার ৩১টি দেশের নাগরিকরা এই সুবিধার সাধারণ আওতার বাইরে পড়েছেন। ফল ...
প্রবাসী ডেস্ক: আগামী ছয় মাসে বাংলাদেশ থেকে দুই লাখ কর্মী নেওয়ার খবরটি ভুয়া ও ভিত্তিহীন বলে জানিয়েছে মালয়েশিয়া সরকার। মালয়েশিয়ার সরকারি মুখপাত্র ও যোগাযোগমন্ত্রী ফাহমি ফাজিল বুধবার মন্ত্রিসভার ...
সব মন্তব্য
No Comments