বিশেষ প্রতিনিধি, নিউইয়র্ক: বাংলাদেশ ও কাজাখস্তানের মধ্যে ডিপ্লোম্যাটিক ও সার্ভিস/অফিসিয়াল পাসপোর্টধারী ব্যক্তিগণের ক্ষেত্রে ভিসা অব্যাহতি সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
আজ শুক্রবার (২২ সেপ্টেম্বর ২০২৩) নিউইয়র্কস্থ জাতিসংঘে কাজাখস্তানের স্থায়ী মিশনে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এবং কাজাখস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী Murat Nurtleu এর মধ্যে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকের পর নিজ নিজ দেশের পক্ষে উভয় মন্ত্রী এ চুক্তিতে স্বাক্ষর করেন।
বৈঠকে বাংলাদেশ ও কাজাখস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতার ক্ষেত্র আরো প্রসারিত করার বিষয়ে আলোচনা হয়।
ড. মোমেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের কথা তুলে ধরে বলেন, কৃষি, তৈরি পোষাক, ফার্মাসিউটিক্যালসহ বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক উন্নতি সাধন করেছে। গত ১৪ বছর যাবত বাংলাদেশে স্থিতিশীলতা থাকায় জিডিপি’র ধারাবাহিক প্রবৃদ্ধি সম্ভব হয়েছে। প্রতিবেশী দেশগুলোর তুলনায় বাংলাদেশে বিনিয়োগের রিটার্ন সবচেয়ে বেশি উল্লেখ করে তিনি বাংলাদেশে বিনিয়োগেরও আহবান জানান।
কাজাখস্তানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, তাঁর দেশ পার্শ্ববর্তী দেশগুলোর সাথে কানেক্টিভিটি বাড়াতে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক অবকাঠামোগত উন্নয়ন সাধন করেছে। অন্যান্য দেশের সাথে কানেক্টিভিটির এই সুযোগ কাজে লাগিয়ে বাংলাদেশের সাথে ব্যবসা-বাণিজ্য প্রসারে তিনি কাজাখস্তানের আগ্রহের কথা জানান। উভয় মন্ত্রী বাংলাদেশ ও কাজাখস্তানের ডিপ্লোম্যাটিক ও সার্ভিস/অফিসিয়াল পাসপোর্টধারী নাগরিকদের ভ্রমণ সহজ করতে ভিসা অব্যাহতি চুক্তি দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো জোরদারের ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করেন।
ডেস্ক রিপোর্ট: ইতালির মেস্ত্রেতে জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা ও হেনস্তার অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের প্রবাসী কর্মীদের বিরুদ্ধে। ৮৩তম ভেনিস আন্তর্ ...
ডেস্ক রিপোর্ট: বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণকারী বাংলাদেশিদের জন্য নতুন সতর্কবার্তা দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। শনিবার (৫ সেপ্টেম্বর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশি পর্যটকদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা বা এমইভি সুবিধা সীমিত করেছে মালয়েশিয়া। বাংলাদেশসহ দক্ষিণ এশিয়া ও আফ্রিকার ৩১টি দেশের নাগরিকরা এই সুবিধার সাধারণ আওতার বাইরে পড়েছেন। ফল ...
প্রবাসী ডেস্ক: আগামী ছয় মাসে বাংলাদেশ থেকে দুই লাখ কর্মী নেওয়ার খবরটি ভুয়া ও ভিত্তিহীন বলে জানিয়েছে মালয়েশিয়া সরকার। মালয়েশিয়ার সরকারি মুখপাত্র ও যোগাযোগমন্ত্রী ফাহমি ফাজিল বুধবার মন্ত্রিসভার ...
সব মন্তব্য
No Comments