ডেস্ক রিপোর্ট: শীর্ষ স্থানীয় বেসরকারি বাণিজ্যিক ব্যাংক প্রাইম ব্যাংক পিএলসি’র সাথে পেরোল ব্যাংকিং চুক্তি সই করেছে প্রযুক্তি ও পোশাক খাতের স্বনামধন্য প্রতিষ্ঠান রিভ গ্রুপ। চুক্তির প্রধান উদ্দেশ্য রিভ গ্রুপের কর্মীদের জন্য ব্যাংকিং সেবা বাড়ানো।
আজ (১০ জুলাই) গুলশানে ব্যাংকের করপোরেট অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের মধ্যে এ চুক্তি সই হয়।
চুক্তির আওতায়, রিভ গ্রুপের কর্মীদের এক্সক্লুসিভ সুবিধা প্রদান করবে প্রাইম ব্যাংক। সুবিধাগুলোর মধ্যে রয়েছে: অ্যাকাউন্ট, ক্রেডিট কার্ড, ঋণ এবং ডিজিটাল ব্যাংকিং সেবা গ্রহণে অগ্রাধিকার ভিত্তিতে সেবা প্রদান।
প্রাইম ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. নাজিম এ চৌধুরী এবং রিভ গ্রুপের সিইও মো. রেজাউল হাসান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। এছাড়া আরও উপস্থিত ছিলেন- প্রাইম ব্যাংকের হেড অব কমার্শিয়াল ব্যাংকিং মো. আসিফ বিন ইদ্রিস, হেড অব পেরোল ব্যাংকিং অনুপ কান্তি দাশ, কমার্শিয়াল ব্যাংকিং বিভাগের টিম হেড মেহেদী জামান খান এবং রিভ গ্রুপের ডেপুটি সিএফও মো. শহীদুল ইসলাম সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
ডেস্ক রিপোর্ট: দেশের বাজারে নতুন রেডমি নোট ১৭ সিরিজ উন্মোচন করেছে শাওমি। এই সিরিজে থাকছে ২ বছরের ওয়ারেন্টি এবং ১ বছরের স্ক্রিন প্রোটেকশন সুবিধা। নতুন লাইনআপে রয়েছে তিনটি মডেল - রেডমি নোট ১৭ প ...
রাজশাহী অফিস: পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের (বায়েক) পাওনিয়ার বেজে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে সার্ভার রুমসহ আশপাশের কয়ে ...
স্টাফ রিপোর্টার: দেশের বাজারে ফের কমলো স্বর্ণের দাম। ভরিতে সর্বোচ্চ ১১০৮ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)।মঙ্গলবার ৯ সেপ্টেম্বর, ২০২৬ সকালে বাজুসের স্ট্যান্ড ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান ‘উপায়’ ও স্বনামধন্য রিটেইল চেইন শপ ‘ফ্রেশ সুপার মার্ট এর গ্রাহকদের জন্য ডিজিটাল পেমেন্ট সুবিধা আরও ...
সব মন্তব্য
No Comments