স্টাফ রিপোটার: বিএনএপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে সরকার কারাগারে রেখে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, ‘খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ। তার শারীরিক অবস্থা গুরুতর। ফরমায়েশী রায়ে অমানবিক পরিবেশে কারাগারে রাখার কারণেই এতোটা অসুস্থ হয়ে পড়েছেন তিনি।’
শুক্রবার (১ জুলাই) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ সিনিয়র নেতাদের রোগমুক্তি কামনায় অনুষ্ঠিত দোয়া ও মিলাদ মাহফিলে এসব কথা বলেন ড. খন্দকার মোশাররফ হোসেন।
তিনি বলেন, সরকারের সাময়িক মুক্তির আদেশে শর্ত প্রত্যাহার করলে খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নিশ্চিত করা যায়। কিন্তু সরকারের উদ্দেশ্য খারাপ। বিএনপি পরিবারকে দাবিয়ে রেখে গায়ের জোরে ক্ষমতায় টিকে থাকতে চায় সরকার। এ সময়, সরকারের অবহেলা ও ব্যর্থতার কারণেই দেশে আবারও করোনা সংক্রমণ বাড়ছে বলে মন্তব্য করেন তিনি।
দেশের বন্যা পরিস্থিতি নিয়ে খন্দকার মোশাররফ বলেন, বন্যার পানি আসছে কোথা থেকে? ৫৪টি অভিন্ন নদীর বাঁধ খুলে দেয়ার কারণেই বন্যার সৃষ্টি হয়। জনগণের সরকার নয় বলেই ভারতের সঙ্গে নিজেদের দাবি উত্থাপন করতে পারেনি সরকার। নতজানু পররাষ্ট্রনীতি। ক্ষমতায় থাকতে জাতীয় স্বার্থ ক্ষুণ্ন করছে তারা।
এ সময়, নির্দলীয় সরকারের অধীনে নিরপেক্ষে নির্বাচন করাই বিএনএপি চ্যালেঞ্জ। সরকারের পতন ঘটিয়ে তাদেরকে পদত্যাগে ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনে বাধ্য করতে হবে। গণআন্দোলনে বিএনপিকে নেতৃত্ব দিতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতিকে কোরআন বিরোধী সম্পত্তি হস্তান্তর আইনে স্বাক্ষর না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয় ফতোয়া বোর্ড। সংগঠনটির পক্ষ থেকে শতাধিক বিশিষ্ট মুফতির স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্ব ...
স্টাফ রিপোর্টার: ‘গতকালকে আমি যে পরিস্থিতির মুখোমুখি হয়েছি, তাতে এই সংসদে কোনও ডিসেন্ট ভয়েস রেকর্ড করা যায় বলে আমার মনে হয়নি’—উল্লেখ করে সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার আজ ১০ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডের নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ ...
ডেস্ক রিপোর্ট: ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য বা দেশে ফেরার ঘোষণার সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট করেছেন দেশটির সাবেক ...
সব মন্তব্য
No Comments