মোংলা থেকে মোঃ নূর আলমঃ বন্দর কর্তৃক পশুর নদীর ড্রেজিংয়ের বালুর কবল থেকে চিলা ও বানিশান্তা ইউনিয়নের কৃষিজমি এবং উপকূলের জীবন-জীবিকা রক্ষার দাবিতে ৪ সেপ্টেম্বর শনিবার সকালে মোংলার চৌধুরীর মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
" কৃষক বাঁচাও, উপকূল বাঁচাও, দেশ বাঁচাও" শ্লোগানে শনিবার সকাল সাড়ে ১১টায় অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন বাগেরহাট জেলা কৃষক সমিতির সাধারণ সম্পাদক খান সেকেনআর আলী। মানববন্ধনে প্রধান অতিথির বক্তৃতা করেন বাংলাদেশ কৃষক সমিতির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি প্রকৌশলী নিমাই গাঙ্গুলী। মানববন্ধন চলাকালে সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কৃষক সমিতির কেন্দ্রীয় নেতা বটিয়াঘাটা উপজেলার ভাইস চেয়ারম্যান নিতাই গাইন, এস এ রশিদ, কৃষক সমিতির খুলনা জেলার নেতা এ্যাডঃ রুহুল আমীন, মোংলা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ নূর আলম শেখ, বাগেরহাট জেলা নেতা ফররুখ হাসান জুয়েল, চিলা ইউনিয়ন কৃষিজমি রক্ষা সংগ্রাম কমিটির নেতা মোঃ আলম গাজী, বিজন কুমার বৈদ্য, হুমায়ুন কবির, বানিশান্তা ইউনিয়ন কৃষিজমি রক্ষা সংগ্রাম কমিটির নেতা সত্যজিৎ গাইন, অশোক কুমার বৈদ্য, সঞ্জীব মন্ডল প্রমূখ। মানববন্ধনে বক্তারা বলেন কৃষিজমি নষ্ট এবং কৃষকদের জীবন-জীবিকা ধ্বংস করে কথিত উন্নয়ন কর্মকান্ড মেনে নেয়া হবে না। কৃষকদের নামমাত্র ক্ষতিপূরণের বিনিময়ে চিলা ও বানিশান্তা ইউনিয়নে বালু ফেলতে দেয়া হবে না। বক্তারা কৃষকদের মতামতের ভিত্তিতে এবং তাদের জীবন-জীবিকা রক্ষা করেই উন্নয়ন প্রকল্প গ্রহণের জন্য মোংলা বন্দরের প্রতি আহ্বান জানান। বক্তারা উপকূলীয় অঞ্চলের মানুষের জীবন-জীবিকা রক্ষায় বাজেটে বিশেষ বরাদ্দ রাখার দাবী জানান। উলেøখ্য বন্দরের পশুর চ্যানেলের ড্রেজিংয়ের জন্যে ১৫ শো একর জমির প্রয়োজন হবে। এর মধ্যে মোংলার চিলা ইউনিয়নে ৭শো একর এবং দাকোপের বানিশান্তা ইউনিয়নের ৩শো একর ব্যক্তি মালিকানাধীন কৃষিজমিতে ড্রেজিংয়ের বালু ফেলার কথা প্রকল্পে উল্লেখ আছে। এসব জমির মালিকরা কোন ধরনের ক্ষতিপূরণ'র বিনিময়ে কৃষিজমিতে বালু ফেলতে দিতে চায় না।
স্টাফ রিপোর্টার: সংবিধানে আল্লাহর প্রতি পূর্ণ ঈমান ও আস্থা পুনঃস্থাপন, নামাজ কায়েম এবং রাষ্ট্রীয়ভাবে যাকাত ব্যবস্থা চালু করার দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুজিবুর রহমান। সংসদ সদস্যদ ...
ডেস্ক রিপোর্ট: সরকারি দাপ্তরিক যোগাযোগ, নথিপত্র ও সারসংক্ষেপে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’, ‘মাননীয়’সহ কোনো সম্মানসূচক শব্দ ব্যবহার না করার সিদ্ ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল রুটে ৭৩০টি বেয়ারিং প্যাড ত্রুটিপূর্ণ পাওয়ার বিষয়ে সংসদে ব্যাখ্যা দিয়েছেন সড়ক ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।বুধবার (৯ সেপ্টেম্বর) জাতী ...
স্টাফ রিপোর্টার: দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চায় নির্বাচন কমিশন। এমন মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।তিনি আজ বুধবার (০৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীর রাজ ...
সব মন্তব্য
No Comments