ডেস্ক রিপোর্ট: জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি এক শুভেচ্ছা বার্তায় দেশবাসীকে নতুন বছর ২০২২ এর শুভেচ্ছা জানিয়েছেন। বিবৃতিতে তারা আশা প্রকাশ করেন যে ২০২২ সালে বৈজ্ঞানিক আবিস্কার-অভিযানে বৈশ্বিক মহামারি করোনার দাপট কমে আসবে, জগৎ স্বাভাবিক হবে ও জীবনের জয়গানে মুখরিত হবে। তারা বলেন, মহামারি থেকে শিক্ষা নিয়ে বিশ্বের সকল দেশ ও জনগণ মানবিক সমাজ বিনির্মানের পথে এগিয়ে যাবে।
তারা আশা প্রকাশ করে বলেন, নতুন বছরে বাংলাদেশের অস্তিত্বের ভিত্তি মুক্তিযুদ্ধ ও জাতির সকল ঐতিহাসিক গণআন্দোলনের মধ্য দিয়ে অর্জিত ও মীমাংসিত বিষয় অস্বীকারকারী চিরশত্রু ধর্মান্ধ, সাম্প্রদায়িক, মৌলবাদী ও জঙ্গবাদী অপশক্তি বিনাশ করে বাংলাদেশ স্থায়ী রাজনৈতিক শান্তি ও স্থিতিশীলতা অর্জনের পথে এগিয়ে যাবে। বাংলাদেশ দুর্নীতি, লুটপাট, গুন্ডাবাজী, ক্ষমতাবাজী ও বৈষম্য মোকাবেলা করে সুশাসন, সমাজতন্ত্র ও সমৃদ্ধির পথ তৈরি করবে।
নতুন বছর ২০২২ এর প্রথম দিন ১লা জানুয়ারি ২০২২ শনিবার বিকাল ৩ টায় কেন্দ্রীয় কার্যালয়ে দলের সভাপতি হাসানুল হক ইনু, সাধারণ সম্পাদক শিরীন আখতারসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ জাসদ ও সহযোগী সংগঠনসমূহের সর্বস্তরের নেতা-কর্মীদের সাথে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা বিনিময় করবেন।
অনুরূপভাবে জাসদের সকল জেলা-উপজেলা কমিটির নেতৃবৃন্দ নতুন বছর ২০২২ এর প্রথম দিনে ১লা জানুয়ারি শনিবার সকাল/বিকাল/সন্ধ্যায় নির্দিষ্ট সময়ে স্থানীয় দলীয় কার্যালয় বা অন্য কোন স্থানে জাসদ ও সহযোগী সংগঠনসমূহের সর্বস্তরের নেতা-কর্মীরা শুভেচ্ছা বিনিময় করবেন।
স্টাফ রিপোর্টার: সরকার একের পর এক প্রতিশ্রুতি ভঙ্গ করে জনগণের সঙ্গে প্রতারণা করছে বলে অভিযোগ করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৪টায় বিজয়নগরস্থ বিজয়-৭১ চত্বরে জাতী ...
স্টাফ রিপোর্টার: স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার বক্তব্য ঘিরে জাতীয় সংসদে ব্যাপক হট্টগোল হয়েছে। বিএনপি সরকারের সমালোচনা করে বক্তব্য দিলে সরকারি দলের সদস্যরা হইচই-হট্টগোল করে প্রতিবাদ জানান। এ স ...
ডেস্ক রিপোর্ট: বিশ্ব পরিমণ্ডলে এককেন্দ্রিক আধিপত্য ও যুদ্ধের অবসান ঘটিয়ে সকল রাষ্ট্রের সমঅধিকার, মর্যাদা ও সমান অংশগ্রহণ নিশ্চিত করার সময় এসেছে বলে মনে করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। বিশ ...
ডেস্ক রিপোর্ট: সরকারি চাকরিতে অযৌক্তিকভাবে ভাইভা নম্বর বৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ যুব ফ্রন্ট।মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) এক বিবৃতিতে সংগঠনের আহ্বায়ক রাশেদ শাহরিয়ার এই দাবি জানান। ...
সব মন্তব্য
No Comments