স্টাফ রিপোর্টার: কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ জাতীয় শ্রমিক লীগের ঢাকা মহানগর উত্তর সভাপতি মো: হুমায়ুন কবির (৪৮) কে গ্রেফতার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।
ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান পিপিএম গণমাধ্যমকে এতথ্য জানিয়েছেন।
সোমবার (১৮ আগস্ট ২০২৫) রাত সাড়ে ১২টার দিকে তুরাগ থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
সিটিটিসি সূত্রে জানা যায়, সোমবার সিটিটিসির স্পেশাল অ্যাকশন গ্রুপের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে কার্যক্রম নিষিদ্ধ শ্রমিক লীগের ঢাকা মহানগর উত্তর সভাপতি তুরাগ থানা এলাকায় অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে রাত সাড়ে ১২টার দিক তুরাগ থানাধীন রানাভোলা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে সিটিটিসির স্পেশাল অ্যাকশন গ্রুপের একটি চৌকস টিম।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
স্টাফ রিপোর্টার: ‘গতকালকে আমি যে পরিস্থিতির মুখোমুখি হয়েছি, তাতে এই সংসদে কোনও ডিসেন্ট ভয়েস রেকর্ড করা যায় বলে আমার মনে হয়নি’—উল্লেখ করে সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার আজ ১০ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডের নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ ...
ডেস্ক রিপোর্ট: ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য বা দেশে ফেরার ঘোষণার সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট করেছেন দেশটির সাবেক ...
স্টাফ রিপোর্টার: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) দায়ের করা অভিযোগের প্রকৃত ঘটনাপ্রবাহ, সরকা ...
সব মন্তব্য
No Comments